বুধবার ● ১৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
রাঙামাটি মেডিকেল কলেজে শোক দিবসের আলোচনা সভা
ষ্টাফ রিপোর্টার :: (৩১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৫মি.)১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙামাটি মেডিকেল কলেজ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ আগষ্ট মঙ্গলবার রাঙামাটি মেডিকেল কলেজ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. শহিদ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে ছিলেন রাঙামাটি জেনারেল হাসপাতালের উপ-পরিচালক, ডা.মো.মফিজ উদ্দীন ও ডেপুটি সিভিল সার্জন, ডা. নীহার রঞ্জন নন্দী।
আলোচনা সভায় কলেজ এর ছাত্রছাত্রীরা শোক এর কবিতা আবৃতি করেন। এসময় রাঙামাটি মেডিকেল কলেজ কর্মকর্তা,কর্মচারী, ছাত্রছাত্রী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান স্বপরিবারে শাহাদাত বরন করেন। বাঙ্গালী জাতি ও বাংলাদেশ প্রতিষ্ঠায় তার অসামান্য অবদান ও তার কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার মৃত্যু বার্ষিকী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হয়।





জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার
রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬
পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ