মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষাবোর্ডর ২ কর্মচারী আটক
চট্টগ্রামে দুই হাজার পিস ইয়াবাসহ শিক্ষাবোর্ডর ২ কর্মচারী আটক
চট্টগ্রাম প্রতিনিধি :: ২২ ডিসেম্বর মঙ্গলবার নগরীর ষোলশহর এলাকায় চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড অফিস থেকে বোর্ডের এক কর্মচারীসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুইজন হলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের হিসাব শাখার অফিস সহকারী মাহমুদুল হক (৪৫) ও তার সহযোগী আবদুল আজিজ। তাদের দুইজনের গ্রামের বাড়ি কক্সবাজার জেলার উখিয়ায়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ড সচিব ড. পীযুষ দত্ত বলেন, বোর্ড অফিসের ভেতর অন্য একজনের কাছে ইয়াবা হস্তান্তরের সময় আমাদের এক কর্মচারীসহ দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে পুলিশ দুই হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।
পাঁচলাইশ থানা পুলিশ এসে তাদের আটক করে নিয়ে গেছে বলে জানান তিনি।
আপলোড : ২২ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৫.৩০ মিঃ





ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা