মঙ্গলবার ● ২২ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুত
উখিয়ার শরণার্থী শিবির পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদুত

পলাশ বড়ুয়া, উখিয়া:: মার্কিন রাষ্ট্রদুত মার্শা বার্নিকাট ২২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৯ টার দিকে কক্সবাজার জেলার উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির পরিদর্শণ করেন৷ এ সময় রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত এনজিও সংস্থা ও সরকারী বেসরকারী কর্মকর্তাদের সাথে পৃথক ভাবে আলাপ আলোচণা করেছেন৷ এ সময় অনিবন্ধিত ও রেজিষ্ট্রার্ড রোহিঙ্গাদের সাথে আলোচনা করেন এবং তাদের অভাব অভিযোগের কথা শোনেন৷ এ ছাড়া ও মার্কিন রাষ্ট্রদুত রোহিঙ্গাদের সেবাই নিয়োজিত আন্তর্জাতিক এনজিও সংস্থা এমএসএফ, হল্যান্ডের হাসপাতাল ও এনজিও সংস্থা এসিএফ এর কার্যক্রম পরিদর্শন করেন৷ এ সময় মার্কিন রাষ্ট্রদুতের সাথে ছিলেন ঢাকাস্থ মার্কিন দুতাবাসের রাজনৈতিক কর্মকর্তা টলি অলিবার, যুক্তরাষ্ট্রের গণতন্ত্র পরিচালক অ্যামবার ব্রুকস, যুশহ্যাচস, গ্যাবরিলে বাইসমে, মারকো পেনা, নুসরাত হোছাইন, ইরতাজা এইট, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন, কুতুপালং ক্যাম্প ইনচার্জ মাহমুদুল হক, সহকারী কমিশনার (ভুমি) নুর উদ্দিন মোঃ শিবলী নোমান, উখিয়া থানার ওসি মোঃ হাবিবুর রহমান৷ পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদুত দুপুরে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবির ত্যাগ করেন৷





পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর