শিরোনাম:
●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৩১ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
শুক্রবার ● ৩১ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

---ষ্টাফ রিপোর্টার :: (১৬ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় িরাত ৯.৩৭মি.) পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক-প্রকাশক এ কে এম মকছুদ আহমেদ ম্যাক্স হাসপাতালে আইসিইউতে চিকিৎসকদের নির্বিড় পর্যবেক্ষণ ও সবার দোয়ায় আস্তে আস্তে সুস্থ হয়ে উঠতে শুরু করেছেন।
আজ শুক্রবার ৩১ আগষ্ট চিকিৎসকদের পর্যবেক্ষণে কিছুটা সুস্থ হয়ে উঠায় সন্ধ্যায় সাড়ে ৬টার দিকে তাকে আইসিইউ থেকে সিসিউ কেবিনে স্থানান্তরিত করে চিকিৎসকগণ। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসারত রয়েছেন এবং সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
গত (২৯ আগষ্ট) বুধবার রাত সাড়ে ৯ টার দিকে নিজ বাস ভবনে হার্ট স্ট্রোক করে মাথা ঘুরে পড়ে গিয়ে মাথায় ও নাকে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন এবং নাক দিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। প্রথমে রাঙামাটি সদর হাসপাতালে ও পরের দিন চট্টগ্রামে নেয়ার পর তাকে গভীর পর্যবেক্ষণের জন্য ম্যাক্স হাসপাতালে আইসিইউতে রাখা হয়।
এদিকে, পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকতার পথিকৃৎ প্রবীন সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমি’র সম্পাদক-প্রকাশক এ কে এম মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া করা হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর রাঙামাটির বিভিন্ন মসজিদে দোয়া করা হয়।
অসুস্থ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদ, কাঁঠালতলি জামে মসজিদ, বনরূপা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, হযরত আবদুল্লাহ ফকির (রহঃ) জামে মসজিদ, পুরাতন বাস স্টেশন জামে মসজিদ, শান্তিনগর জামে মসজিদ, আমানতবাগ জামে মসজিদ, পুরানপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন মসজিদেও মকছুদ আহমেদের রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়।
পরিবারের পক্ষ থেকে মকছুদ আহমেদের দ্রুত রোগ মুক্তি কামনায় সকলকে দোয়া করার বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ জানুয়ারী হঠাৎ তিনি হৃদরোগে আক্রান্ত হন। প্রথমে তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করানো হয় এবং ১ ফেব্রুয়ারী দুপুরে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম হাসপাতালে স্থানান্তর করা হয়। এর ২ দিন পর তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করা হয়। দীর্ঘ দিন ভালো থাকলেও গত মঙ্গলবার (২৯ আগষ্ট) আবারো তিনি মাথা ঘুরে পড়ে যান এবং মাথায় ও নাকে আঘাতপ্রাপ্ত হন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)