শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » নবীগঞ্জে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু
প্রথম পাতা » সর্বশেষ সংবাদ » নবীগঞ্জে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু
বৃহস্পতিবার ● ৬ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে সিএনজি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুইজনের মৃত্যু

---নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি :: (২২ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৩মি.) ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নে সাতাইয়াল গ্রামের নিকট সিএনজি (অটোরিকশা) ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ইরেশ সরকার (৩০) ও সোহেল মিয়া (৩২) নিহত ও ৬ জন আহত হয়েছেন। গতকাল  বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আহত ইরেশ সরকার ও সোহেল মিয়া মৃত্যুবরণ করেন। নিহত ইরেশ সরকার নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের পুত্র এবং নিহত সোহেল মিয়া করগাও গ্রামের সুরুজ মিয়ার পুত্র।
আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় লোকজনের দাবী, হাইওয়ে পুলিশের মহাসড়কে চলাচলকারী সিএনজিটিকে ধাওয়া করে। এ সময় সিএনজি চালক পুলিশের কবল থেকে বাচার চেষ্টাকালে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। গত বুধবার (৫সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে মহাসড়কের নিকটবর্তী মসজিদের সামনে এঘটনা ঘটে।
এঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পুলিশকে দায়ী করেছেন একাধিক লোক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্লেখিত সময় আউশকান্দি থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজি (অটোরিকশা) মহাসড়ক দিয়ে অবৈধভাবে যাচ্ছিল। শেরপুর হাইওয়ে পুলিশের টহলরত একদল পুলিশ অবৈধভাবে মহাসড়কে চলাচরকারী সিএনটিকে আটকাতে পিছু নেয়। সিএনজিটি গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল মসজিদের সামনে পৌঁছুলে পিছন দিক থেকে হাইওয়ে পুলিশের গাড়িটি সামনে গিয়ে সিএনজিটিকে আটকানোর চেষ্টা করেন। এসময় সিএনজির সাথে সাতাইহাল ফুলতলী বাজার থেকে আসা একটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি ও মোটর সাইকেল ধুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীরা হলেন-উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের জব্বার মিয়ার পুত্র ধান ব্যবসায়ী আজাদ মিয়া (৩০), করগাও গ্রামের সুরুজ মিয়ার পুত্র সুহেল মিয়া (৩২), সিএনজি যাত্রীরা হলেন, নবীগঞ্জ উপজেলার স্বস্তিপুর গ্রামের বারিন্দ্র সরকারের পুত্র ইরেশ সরকার (৩০), একই গ্রামের দুর্গা সরকারের পুত্র কালিপদ সরকার (৪০), একই গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার পুত্র সাইফুল ইসলাম (৩০), শিরিস চন্দ্র বিশ্বাসের পুত্র শান্ত বিশ্বাস (১০), সুনামগঞ্জ জেলার জগনাথপুর উপজেলার শশী চন্দ্র বিশ্বাসের পুত্র সেবক চন্দ্র বিশ্বাস (৩২), মৌলভীবাজার জেলার শেরপুর এলাকার সরধন সরকারের পুত্র রগু সরকার (৪০) আহত হন। স্থানীয় লোকজনের সহযোগীতায় হাইওয়ে পুলিশের গাড়িতে করে আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় সিএনজি যাত্রী ইরেশ সরকার ও পরে মোটর সাইকেল যাত্রী সোহেল মিয়া মারা যান। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত গজনাইপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার সৈয়দ মাহবুব আলী নূরুর সাথে রাত ১টার দিকে ফোনে যোগাযোগ করা হলে তিনি সোহেল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা হাইওয়ে পুলিশের দুই সদস্যকে আটক করে লাঞ্ছিত করে।
খবর পেয়ে (নবীগঞ্জ-বাহুবল) সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, নবীগঞ্জ থানার ওসি এস.এম আতাউর রহমান, গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ কাওছার আলম ঘটনাস্থলে পৌঁছে গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুলের সহযোগীতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, পুলিশের ধাওয়ায় দূর্ঘটনা ঘটেনি। সিএনজি ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তখন হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশের নিজ গাড়িতে করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি আরও বলেন, স্থানীয় জনতার মধ্যে ভুল বুঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা একটি দোকানে ছিলেন। তাদের কেউ আটক করেনি।





সর্বশেষ সংবাদ এর আরও খবর

মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ
ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম
দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)