শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ইয়াবাসহ আট- ৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ইয়াবাসহ আট- ৪
রবিবার ● ৯ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় ইয়াবাসহ আট- ৪

---লামা প্রতিনিধি :: (২৫ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৬মি.) লামায় ১০০ পিস ইয়াবা সহ ইউপি মেম্বার ও ৩ জনকে আটক করেছে লামা থানা পুলিশ। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা জানিয়েছেন, গতকাল শনিবার দিবাগত গভীর রাত ৩টায় লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার ইউপি মেম্বার আব্দুল মালেকের বাড়ি থেকে বিক্রয়কালে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হল, লামা সদর ইউনিয়নের মেরাখোলা মুসলিম পাড়ার মৃত দানু মিয়ার ছেলে ও ইউপি মেম্বার আব্দুল মালেক (৩৯), একই এলাকার মোহাস্মদ আলীর ছেলে নুরুল আক্তার রানা হামিদ (২৭), আব্দুল মতিনের ছেলে মো. আইয়ুব আলী (২১) ও লামা পৌরসভার চেয়ারম্যান পাড়া এলাকার গোলাম মোস্তফার ছেলে আহাম্মদ হোসেন ইরাক (২৪)।

সূত্র জানায়, মেরাখোলা মুসলিম পাড়ায় মালেক মেম্বারের বাড়িতে ৪ যুবক ইয়াবা সহ অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লামা থানা পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুসার দাস সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালায়। পুলিশ মালেক মেম্বারের বাড়িতে উপস্থিত হলে টের পেয়ে তারা দৌড়ে পালাতে চাইলে পুলিশ তাদের গ্রেফতার করে। এসময় তাদের শরীর হতে তাল্লাশী চালিয়ে স্থানীয় লোকজনের সামনে ১০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানায়, মালেক মেম্বার দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয়, বিক্রয় ও সেবনের সাথে জড়িত। তার কারণে এলাকার অনেক যুবক মরণ নেশা ইয়াবার সাথে জড়িত হয়ে নষ্ট হয়ে গেছে, এবং অনেকে ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত হয়ে পড়েছে। মালেক মেম্বারের নামে আরো মাদক মামলা রয়েছে। সে এলাকায় ইয়াবা সম্রাট হিসেবে পরিচিত।

পুলিশের উপ-পরিদর্শক কৃষ্ণ কুমার দাস বলেন, অফিসার ইনচার্জের নির্দেশে সঙ্গীয় পুলিশ সদস্য নিয়ে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা সহ ৪ জনকে গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯/১ এর ৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলা নং- ০৬, তারিখ- ০৯ সেপ্টেম্বর ২০১৮ইং।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, আটক মাদক ব্যবসায়ীরা থানা হেফাজতে রয়েছে। তাদের লামা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)