শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পুলিশের মামলার আসামি বিএনপি’র ৪৪০ নেতাকর্মী
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পুলিশের মামলার আসামি বিএনপি’র ৪৪০ নেতাকর্মী
বৃহস্পতিবার ● ১৩ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পুলিশের মামলার আসামি বিএনপি’র ৪৪০ নেতাকর্মী

---গাজীপুর জেলা প্রতিনিধি ::  (২৯ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১৫মি)  পুলিশের কাজে বাধা, রাস্তায় বেআইনি সমাবেশ ডেকে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ইটপাটকেল নিক্ষেপ করে যানবাহন ভাঙচুর এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে বিএনপির ৪৪০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

জয়দেবপুর থানা পুলিশের এসআই আব্দুল বাসেদ বাদী হয়ে ১১ সেপ্টেম্বর মঙ্গলবার মামলাটি করেন। মামলায় ১৪০ জনের নাম উল্লেখ করা হলেও ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলায় প্রধান আসামি করা হয়েছে প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আসম হান্নান শাহের ছেলে শাহ রিয়াজুল হান্নানকে।

মামলায় উল্লেখ্যযোগ্য অপর আসামিরা হলেন- গাজীপুর জেলা বিএনপি’র সভাপতি ফজলুল হক মিলন, গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শিল্পপতি মো. সোহরাব উদ্দিন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম বাচ্চু, ডাঃ মাজহারুল আলম, শ্রমিক দলের কেন্দ্রীয় নেতা সালাহ উদ্দিন সরকার, পীরজাদা এসএম রুহুল আমীন, বিএনপি নেতা মীর হালীমুজ্জামান ননী, শাহজাহান ফকির, শাখাওয়াৎ হোসেন সবুজ, সুরুজ আহমেদ, শওকত হোসেন সরকার, কুতুব উদ্দিন, আহমদ আলী রুশদী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, কাউন্সিলর হান্নান মিয়া হান্নু, ফয়সাল আহমাদ সরকার ও হাসান আজমল ভূইয়াসহ ১৪০ জন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ১০ সেপ্টেম্বর সোমবার শহরের রাজবাড়ি সড়কে বিএনপি অফিসের সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মানববন্ধনের নামে বেআইনি সমাবেশ ডাকা হয়। নেতাকর্মীরা এ সময় পুলিশের কাজে বাধা, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে যানবাহন চলাচল ব্যাহত এবং ভাঙচুর করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় পুলিশের কনস্টেবল নাজমুল হোসেন, সাদ্দাম হোসেন ও শহিদুর রহমান আহত হয়। এ ঘটনায় মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে এ মামলাটি করা হয়।

এ ব্যাপারে জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম সিএচটি মিডিয়া প্রতনিধিকে জানান, রাস্তায় বেআইনিভাবে সমাবেশ ঘটিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, ভাঙচুর ও পুলিশের কাজে বাধা এবং পুলিশ সদস্য আহতের অভিযোগ ১৪০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব উদ্দিন সিএচটি মিডিয়া প্রতনিধিকে বলেন, জেলা বিএনপির কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি চলাকালে পুলিশ অতর্কিতভাবে আমাদের ওপর লাঠিচার্জ করেছে। এতে আমাদের বেশকিছু নেতাকর্মী আহত হয়। পুলিশ উল্টো আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা দিয়েছে।

কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম সিএচটি মিডিয়া প্রতনিধিকে জানান, গ্রেফতারকৃত শাহ রিয়াজুল হান্নান ও কাউন্সিলর হান্নান মিয়া হান্নুসহ ছয়জনকে মঙ্গলবার দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)