শনিবার ● ২২ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » উত্তর বঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
উত্তর বঙ্গের সাথে ঢাকার রেল যোগাযোগ বন্ধ
আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি :: (৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০০মি.) উত্তরবঙ্গের সাথে আজ শনিবার সকাল ১১টা থেকে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে করে মিটার গেজ সান্তাহার-বোনারপাড়া রেলপথে ১৬টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে উত্তরবঙ্গ থেকে রাজধানী ঢাকায় যাতায়াতকারী হাজার হাজার ট্রেন যাত্রী সীমাহীন দূর্ভোগে পড়েছে। ব্রীজটি সংস্কার করতে রেল কর্তৃপক্ষ কাজ শুরু করে দিয়েছে।
বগুড়ার সৈয়দ আহম্মদ কলেজ রেল স্টেশনে ও ভেলুরপাড়ার মধ্যবর্তী চকচকিয়া রেল ব্রীজটি ১২০ফিট। ব্রীজের ৪টি পিলার ও ৫টি স্প্যান রয়েছে। বাঙালী ও সুখদহ নদীর শাখা নদীর প্রবাহিত হয়েছে ওই ব্রীজের নিচ দিয়ে। বর্ষা মৌসুমে প্রচন্ড স্রোতের তোরে ওই রেল ব্রীজের একটি পিলারের নিচে মাটি ধ্বসে গিয়ে প্রায় ১০ফিট গভীর হয়েছে। এতে করে ব্রীজের উপরে রেললাইনের স্লিপার সামান্য বেঁকে গেছে। এতে করে ওই ব্রীজের উপর দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ফলে আজ সকাল ১১টা থেকে লালমনিরহাট থেকে ঢাকাগামী ১১টি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে গোটা উত্তরাঞ্চরের সাথে রাজধানী ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আর এতে করে হাজার হাজার রেল যাত্রী দূর্ভোগে পড়েছে। স্থানীয় লোকজন জানান, গতকাল বেলা আনুমানিক ১১টার দিকে দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি হাজার হাজার যাত্রী নিয়ে ভেলুরপাড়া রেল ষ্টেশন থেকে ছেড়ে বগুড়ার দিকে যাত্রা শুরু করে। এ সময় ওই ব্রীজের উত্তর পার্শ্বে ট্রেনটি পৌছালে স্থানীয় লোকজন একটি লাল রঙের কাপড় উচিয়ে ট্রেন থামাতে ড্রাইভারকে সংকেত দেন। এ সময় ট্রেন ড্রাইভারের দৃষ্টিতে এলে ট্রেনটি থামিয়ে দেন এবং দূর্ঘটনা এড়াতে ট্রেনটি পুনরায় ভেলুরপাড়া রেল স্টেশনে ফেরত নিয়ে যাওয়া হয়।
এছাড়াও লালমনিরহাট থেকে ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটিও বগুড়ার সোনাতলা স্টেশনে দুপুর ১টা থেকে থেমে রাখা হয়েছে।ঘটনার পর থেকে রেল বিভাগের লোকজন নড়েচড়ে বসেছে। গতকাল শনিবার বিকাল ৫টায় ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, রেলবিভাগের লোকজনের পাশাপাশি সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুর আলম, স্থানীয় জোড়গাছা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রোস্তম আলী মন্ডল সহ শতশত উৎসুক জনতার ভীড় লক্ষ করা গেছে।
এ ব্যাপারে রেল বিভাগের উর্ধ্বতন উপ-সহকারী (ব্রীজ) মো. নজরুল ইসলাম এবং সহকারী উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. আফজাল হোসেন জানান, ব্রীজের একটি পিলারের নিচের মাটি পানির তোড়ে সরে যাওয়ায় রেল লাইনের স্লিপার সামান্য বেঁকে গেছে।
এ ব্যাপারে বগুড়ার ষ্টেশন মাষ্টার বেনজুরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আজ শনিবার সকাল ১১টা থেকে উত্তর বঙ্গের সাথে রাজধানী ঢাকার ১৬টি ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়াও তিনি আরও জানান, দ্রুত সময়ের মধ্যে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।





রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত