শিরোনাম:
●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা ●   আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার ●   রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেত্রী বহ্নিশিখা জামালী হাসপাতালে ভর্তি ●   পার্বতীপুরে ব্রক্ষোত্তর সোনাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার বেহাল অবস্থা ●   গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা ●   গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ ●   বিজিবির আভিযানিক সক্ষমতা বৃদ্ধিতে মারিশ্যায় নবনির্মিত রিভারঘাট পোস্ট উদ্বোধন ●   ঝালকাঠিতে বোরো ধানে ধস, ঝড়-বৃষ্টিতে ডুবে গেছে ক্ষেত ●   নদী রক্ষায় ঈশ্বরগঞ্জে পিএফজি’র মানববন্ধন ●   খাগড়াছড়িতে ইমন নামে একজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার ●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০
রাঙামাটি, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে জেএমবি আস্তানা থেকে গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » রাজধানীতে জেএমবি আস্তানা থেকে গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার
বৃহস্পতিবার ● ২৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে জেএমবি আস্তানা থেকে গ্রেনেড ও সুইসাইড ভেস্ট উদ্ধার

--- ডেক্স :: ঢাকার মিরপুরের একটি বাড়িতে জঙ্গি আস্তানার খবর পেয়ে বুধবার রাত থেকে অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে হাতে তৈরি অনেকগুলো গ্রেনেড এবং একটি সুইসাইড ভেস্ট উদ্ধার করা হয়েছে। গত কয়েক বছরে এ ধরনের একাধিক অভিযান চালানো হলেও কখনোই সুইসাইড ভেস্ট পাওয়া যায়নি। এটি আত্মঘাতী হামলা চালানোর এক ধরনের বিশেষ বোমা।
গোপন সংবাদ ভিত্তিতে বুধবার গভীর রাত থেকে বাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু ছয় তলার একটি ফ্ল্যাটে ভিতর থেকে দরজা বন্ধ করে দেয়া হয়। পরে সারারাত বাড়িটি ঘিরে রেখে সকালে ফ্ল্যাটের দরজা ভেঙে প্রবেশ করে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সাতজনকে আটক করে পুলিশ। এদের মধ্যে অন্তত তিনজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন জেএমবির সদস্য বলে নিশ্চিত করা হয়। ঢাকা পুলিশের মুখপাত্র মুনিরুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানান, আটককৃতদের পুলিশি হেফাজতে রাখা হয়েছে।

পুলিশের দেয়া তথ্যে জানা গেছে, আস্তানা থেকে উদ্ধারকৃত বোমা পুলিশ কাছের একটি ফাঁকা জায়গায় নিস্ক্রিয় করে দেয়। এর আগে উদ্ধারের সময় পুলিশকে লক্ষ্য করে একাধিক গ্রেনেড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উদ্ধার অভিযান শেষে ঢাকার পুলিশের মুখপাত্র মুনির সংবাদ মাধ্যমকে জানান, সুইসাইড ভেস্ট পাওয়ার ঘটনা এর আগে ঘটেনি। বোম বিশেষজ্ঞ এবং সোয়াটের সদস্য দিয়ে চালানো এই অভিযানকে বিশেষ গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন। সূত্র : বাংলা নিউজ পোপার





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)