সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » মহালছড়ি জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ
মহালছড়ি জোনের ক্রীড়া সামগ্রী বিতরণ
মহালছড়ি প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি গুচ্ছগ্রামের একতা সংঘ ক্লাবে বিভিন্ন ধরণের খেলার সামগ্রী বিতরন করেছে মহালছড়ি জোনের সেনাবাহিনী। আজ ১ অক্টোবর সোমবার সকাল সাড়ে ১০টায় চৌংড়াছড়ি একতা সংঘের প্রাঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মোসতাক আহমেদ পিএসসি। এ সময় আরো উপস্থিত ছিলেন, মহালছড়ি সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ শিক্ষানুরাগী শাহাজাহান পাটোয়ারী ও একতা সংঘের সভাপতি শাহাদাত হোসেন।
ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধূলা শরীর স্বাস্থ্য ও মনকে প্রফুল্ল রাখে। এলাকার যুবক-যুবতীদের খারাপ কাজ থেকে বিরত রাখে। প্রতিটি এলাকায় সৎ কাজের জন্য শান্তি শৃংখলার পাশাপাশি সেনাবাহিনী সব সময় সাধারণের পাশে থাকে।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১