শিরোনাম:
●   বেতবুনিয়ায় পারিবারিক কলহের জেরে বিষপানে যুবকের মৃত্যু ●   ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা ●   রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন বাণিজ্য : স্বাস্থ্য বিভাগে সিন্ডিকেট কাছে জিম্মি ●   ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ●   আত্রাইয়ে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর মাদকাসক্ত স্বামীর আত্মহত্যা ●   পাহাড়ের জনপ্রিয় নাম শিরিনা আক্তার ●   ঝালকাঠিতে জামায়াতের মেয়র পদে প্রার্থী ঘোষণা ●   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ ●   চুয়েট ক্লাব এর ইফতার মাহফিল ●   ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস ●   দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   নারীকে জনসম্পদে রূপান্তর ছাড়া জাতীয় প্রবৃদ্ধি সম্ভব নয় : পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ ●   ঈশ্বরগঞ্জ পৌর শহরে বর্জ্য ব্যবস্থাপনার চরম বিপর্যয় ●   রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে ●   আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী ●   পার্বতীপুরে এনসিপির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   ভাট গাছ লোকজ চিকিৎসা জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ●   মিরসরাই প্রেস ক্লাবের ইফতার ও সুধী সমাবেশ অনুষ্ঠিত ●   ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন
রাঙামাটি, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত-২
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত-২
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ন্যাশনাল ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত-২

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৪মি.) গাজীপুরের টঙ্গীতে অবস্থিত ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। এ সময় কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের মধ্যে ৮ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

২ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গী বিসিক শিল্প এলাকায় ন্যাশনাল ফ্যান কারখানায় এ ঘটনা ঘটে।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ পারভেজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সাইফুল ইসলাম (১৮) ও শামসুল হক (২০)। তারা টঙ্গীর মরকুন এলাকায় ভাড়া থেকে ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

আহতরা হলেন– রিপন (১৮), কবীর (২৫), সাজ্জাত (১৭), রাসেল (১৮), রাইয়ান খান (২০), রিমন (১৮), লাল চান (২৫), মোশারফ (২২), তানজিনা (১৮), কাকলী (২০), সালমা (১৮), রনি (২০), আসিফ (১৮), আতিকুল মীর (২০), আতিয়ার (৪০), বাবু (১৮), আলমগীর (১৮) ও আকাশ (১৮)। বাকীদের পরিচয় এখনও জানা যায়নি। হতাহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

ওই কারখানার কর্মচারী রহীম জানান, সকালে যথাসময়ে কারখানায় এসে কাজ শুরু করেন তারা। বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ কারখানার বয়লার বিস্ফোরিত হয়। এখন পর্যন্ত দুই শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় ১৫-২০ জনের মতো শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেয়া হয়েছে।

টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আশিকুর রহমান বলেন, ওই কারখানার তিনতলা ভবনের তৃতীয় তলায় হিট চেম্বার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর টঙ্গী ফায়ার স্টেশনের দুটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জন আহত হন।

টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে দুই শ্রমিক ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরো ২০-২৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। পুলিশ উদ্ধার অভিযান শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফনের জন্য ২৫ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে গাজীপুরের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মশিউর রহমানকে।





আর্কাইভ