শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে ভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজের সমঝোতা চুক্তি
প্রথম পাতা » চট্টগ্রাম » চুয়েটের সাথে ভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজের সমঝোতা চুক্তি
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চুয়েটের সাথে ভারতীয় ইঞ্জিনিয়ারিং কলেজের সমঝোতা চুক্তি

---রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: (১৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৪মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ফেব্রিকেশন ল্যাবরেটরি (ফ্যাব ল্যাব)-এর সাথে ভারতের অজয় কুমার জর্জ ইঞ্জিনিয়ারিং কলেজের একাটি দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ মঙ্গলবার ২ অক্টেবার দুপুর চুয়েটের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, ২৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে অবস্থিত অজয় কুমার জর্জ ইঞ্জিনিয়ারিং কলেজে উক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এতে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলমের পক্ষে চুয়েট ফ্যাব ল্যাবের সাব-প্রজেক্ট ম্যানেজার অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক এবং অজয় কুমার জর্জ ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষে কলেজটির পরিচালক ড. আর.কে. আগরওয়াল উক্ত সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় অজয় কুমার জর্জ ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে চুয়েট ফ্যাব ল্যাব ডিজিটাল ম্যানুফ্যাকচারিং, ইন্ডাট্রিয়াল অটোমেশন ও এডভান্সড ফেব্রিকেশন প্রভৃতি বিষয়ে আগামী ৩ বছর যাবতীয় কারিগরি সহায়তা লাভ করবে। এছাড়া যৌথভাবে ছাত্র-শিক্ষক আন্তঃবিনিময়, শিক্ষা-গবেষণা প্রকল্প গ্রহণ, বাণিজ্যিক উদ্ভাবন ও স্টার্ট-আপ বৃদ্ধি এবং কনফারেন্স ও প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের সুযোগ থাকবে। ফলে চুয়েট ডিজিটাল উৎপাদনের ক্ষেত্রে একটি অত্যাধুনিক গবেষণা ও ট্রেনিং সেন্টার হিসেবে গড়ে প্রতিষ্ঠা লাভ করবে।

চুক্তি স্বাক্ষর বিষয়ে চুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের শিক্ষা-গবেষণার দ্বারকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ভারতের বিখ্যাত ড. এ.পি.জে আবদুল কালাম টেকনিক্যাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ অজয় কুমার জর্জ ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর তারই একটি প্রয়াস। এই চুক্তির আওতায় দুটি প্রতিষ্ঠানের একাডেমিক ও সাংস্কৃতিক আন্তঃবিনিময় ত্বরান্বিত করতে শিক্ষা-গবেষণা, উদ্ভাবন, উদ্যোক্তা তৈরি, ডিজিটাল ম্যানুফেকচারিং ও সৃজনশীল স্টার্ট-আপ তৈরি প্রভৃতি বিষয়ে সহযোগিতা এবং যৌথভাবে কাজ করার সুযোগ তৈরি হবে। আশা করছি চুয়েটের শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকগণ এই সূবর্ণ সুযোগ কাজে লাগিয়ে চুয়েটের জন্য তথা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখতে সক্ষম হবেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)