শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় জাতীয় রবিদাস সম্মেলন অনুষ্ঠিত
প্রথম পাতা » প্রধান সংবাদ » বগুড়ায় জাতীয় রবিদাস সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বগুড়ায় জাতীয় রবিদাস সম্মেলন অনুষ্ঠিত

---বগুড়া প্রতিনিধি ::  (১৭ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৬মি.) বাংলাদেশের মূলস্রোত থেকে পিছিয়েপড়া, অবহেলিত ও অনুন্নত প্রায় ৮ লক্ষ্যাধিক রবিদাস জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়ন, মানবাধিকার প্রতিষ্ঠা, সমাজ সংস্কার, ক্ষমতায়ণ এবং আর্থ-সামাজিক-সাংস্কৃতিক উন্নয়নকল্পে সক্রিয় ও বৃহত্তম সংগঠন “বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)” কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও বিআরএফ এর সোনাতলা উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় বগুড়ার সোনাতলা স্টেডিয়াম চত্বরে “২য় জাতীয় রবিদাস সম্মেলন ও সন্তসভা-২০১৮” অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। গত (২৯ সেপ্টেম্বর, ২০১৮) শনিবার শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত এ অনুষ্ঠানমালা পরিচালিত হয়। অনুষ্ঠানমালায় সারাদেশের ৩৩টি জেলার প্রায় সহস্রাধিক রবিদাস জনগোষ্ঠীর মানুষ স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ করেন। শনিবার দুপুর ২.৩০ মিনিটে বর্ণাঢ্য এক শোভাযাত্রা সোনাতলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে বিআরএফ সহ সমমণা প্রায় ১১টি সংগঠনের আলাদা আলাদা ব্যানার যুক্ত হয়।

অনুষ্ঠানমালার উদ্বোধনী পর্বের শুরুতে গুরু অন্যাস জ্ঞ্যানদ্বিপক (রবিদাসীয়মতে পবিত্র ধর্মগ্রন্থ) হতে পাঠের মাধ্যমে দিনব্যাপী আয়োজনের শুভ উদ্বোধন ঘোষণা করেন বিআরএফ এর প্রধান উপদেষ্টা সন্তবন্ধু মাস্টার কানাইলাল রবিদাস মহন্ত। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক ও বগুড়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব আব্দুল মান্নান।

সভ্য়া সভাপতিত্ব করেন আয়োজক সংগঠন বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির মহাসচিব শিপন রবিদাস প্রাণকৃষ্ণ। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান জনাব ডা. মো. মকবুল হোসেন, সোনাতলা উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি জনাব আবু মোঃ জিয়াউল করিম (শ্যাম্পো), সোনাতলা পৌরসভার মেয়র জনাব মোঃ জাহাঙ্গীর আলম আকন্দ (নান্নু), সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শফিকুর আলম, সোনাতলা থানার অফিসার ইন চার্জ (ওসি) শরিফুল ইসলাম, সোনাতলা উপজেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব শহীদুল বারী খান (রব্বানী), সোনাতলার মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার জৈন (নতুন)।

আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিভূতোষ রায়, বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির সম্মাণিত উপদেষ্টা অ্যাডভোকেট মনিলাল রবিদাস (রংপুর জজকোর্ট), অ্যাডভোকেট বাবুল রবিদাস (জয়পুরহাট জজকোর্ট), সহ সভাপতি মিলন রবিদাস (মৌলভীবাজার)। প্রধান বক্তা ছিলেন বিআরএফ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নিরব রবিদাস। এবং স্বাগত বক্তা ছিলেন বিআরএফ-সোনাতলা উপজেলা শাখার সভাপতি নির্মল রবিদাস।

প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য জননেতা আব্দুল মান্নান মহোদয় সোনাতলায় রবিদাস মন্দির স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ইএনও মহোদয়কে নির্দেশ দেন। একইসাথে তিনি এ কার্যক্রম শুরুর জন্য ৫০ হাজার টাকা প্রদানের অশ্বাস প্রদান করেন।
এই সম্মেলনে সারাদেশের রবিদাস প্রতিনিধিদের সর্বসম্মতিক্রমে রবিদাস জাগরনে অবদানের স্বীকৃতিস্বরূপ মাষ্টার কানাইলাল রবিদাসকে “রবিদাস রত্ন” উপাধিতে ভূষিত করা হয়।

এসময় সম্মাণিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরএফ-কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি চাঁনমোহন রবিদাস (ঢাকা), বাংলাদেশ জয়ভীম ছাত্র-যুব ফেডারেশন এর সহ সভাপতি ও নীলফামারী জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নারীনেত্রী তৌহিদা জ্যোতি, বাংলাদেশ রবিদাস সমাজ কল্যাণ সংগঠন এর সভাপতি মরণচাঁন রবিদাস (ঢাকা), আন্তর্জাতিক রবিদাস উন্নয়ন পরিষদ (আইআরডিসি) এর সভাপতি গৌতম রবিদাস (ঢাকা), বাংলাদেশ রবিদাস কল্যাণ সোসাইটি (বিআরকেএস) এর চেয়ারম্যান শ্যামল রবিদাস জয় (ঢাকা), বিআরকেএস এর নারী বিষয়ক সম্পাদক শিউলী রবিদাস, সন্ত শিরোমণি গুরু রবিদাস (ধাম) মন্দির কমিটির সভাপতি জামলাল রবিদাস (দিনাজপুর), আমরা রবিদাস সন্তান-এআরএস (স্বেচ্ছাসেবী সংগঠন) এর সম্মাণিত উপদেষ্টা প্রকৌশলী সুদেশ রবিদাস, বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউ) এর সদস্য সচিব আদুরী রবিদাস, জাগ্রত রবিদাস বাংলাদেশ (হোয়াটস অ্যাপ গ্রুপ) এর মহাসচিব রঞ্জু রবিদাস, হবিগঞ্জ জেলা রবিদাস সমাজকল্যাণ সংস্থা’র নবীগঞ্জ উপজেলা সভাপতি বীরবল রবিদাস, হবিগঞ্জ জেলা রবিদাস ইয়াং গ্রুপের সভাপতি সুমন্ত রবিদাস, শ্রী শ্রী ১০৮ স্বামী শিউনারায়ন পন্থ হোয়াটসঅ্যাপ গ্রুপের সহ সভাপতি গোবিন্দ রবিদাস, ঢাকা ওয়ারী রবিদাসপাড়ার সক্রিয় সংগঠন “গণেশ বাণী যুব সংঘ” এর সভাপতি শান্ত রবিদাস, বাংলাদেশ গ্রামপুলিশ কর্মচারী ইউনিয়ন-সোনাতলা উপজেলা শাখার সভাপতি গোপাল রবিদাস প্রমুখ।

দ্বিতীয় অধিবেশনে ‍”সারাদেশের রবিদাস জনগোষ্ঠীর বিদ্যমান সমস্যা ও সংকট এবং তা উত্তরণের উপায়” শীর্ষক আলোচনায় অংশ নেন বিআরএফ এর রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও পঞ্চগড় জেলা শাখার সভাপতি উত্তম কুমার রবিদাস, রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী হান্নান রবিদাস (সাধন), কুড়িগ্রাম জেলা শাখার সহ সভাপতি ভোলা রবিদাস, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র রবিদাস, ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক বাবুলাল রবিদাস, রংপুরের তারাগঞ্জ উপজেলা শাখার নেত্রী বাসন্তী রবিদাস (স্মৃতি), গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুনীল রবিদাস, সাধারণ সম্পাদক খিলন রবিদাস, জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জিন্দারাম রবিদাস, সভাপতি মনিলাল রবিদাস, সহ সাধারণ সম্পাদক অরুন রবিদাস (শিল্পা), সাংগঠনিক সম্পাদক সুজন রবিদাস, নওগাঁ জেলা শাখার সভাপতি মোহন রবিদাস, সাধারণ সম্পাদক বিরেন রবিদাস, সহ সাধারণ সম্পাদক বাবলু রবিদাস, মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি বাবুলাল রবিদাস, সাধারণ সম্পাদক বিমান রবিদাস, সাংগঠনিক সম্পাদক নারায়ন রবিদাস, নাটোর জেলা সভাপতি চন্দন রবিদাস, বগুড়া জেলা শাখার সভাপতি সহদেব রবিদাস, সাংগঠনিক সম্পাদক লালন রবিদাস, দপ্তর সম্পাদক নেপাল রবিদাস, সারিয়াকান্দি উপজেলা সভাপতি ফরিন্দ্রনাথ রবিদাস, সাধারণ সম্পাদক বাবুল রবিদাস, শাজাহানপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুনীল রবিদাস, সিরাজগঞ্জের কাজীপুর উপজেলা শাখার নেতা মনমোহন রবিদাস, বাংলাদেশ রবিদাস ছাত্র ফোরাম (বিআরএসএফ) এর গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সভাপতি দিলিপ রবিদাস, সাধারণ সম্পাদক নিতাই রবিদাস, সাংগঠনিক সম্পাদক সৈকত রবিদাস প্রমুখ।
---
অনুষ্ঠানমালার তৃতীয় অদিবেশনে ধর্মীয় আলোচনায় অংশ নেন টাঙ্গাইলের ধনবাড়ী হতে আগত বলাই সাধু, গাইবান্ধার বীরবল রবিদাস (মাস্টার), পলাশবাড়ীর দেবিলাল রবিদাস (মহন্ত), বগুড়ার ধনপদ সাধু। কীর্ত্তন পরিবেশন করেন বাংলাদেশ রবিদাস নারী ফোরাম (বিআরডব্লিউএফ) বগুড়া জেলা শাখার সভানেত্রী ও বিশিষ্ট কির্ত্তনীয়া শান্তি রানী রবিদাস সহ বিভিন্ন জেলা উপজেলা হতে আগত ধর্মীয় আলোচকবৃন্দ।

এসময় মঞ্চে স্থাপিত গুরুগাদী (গুরুপূজা) এর দায়িত্বে ছিলেন ধনপদ রবিদাস (বড়াইল), সনজিৎ রবিদাস (পাবনা সদর), রামানাথ সাধু (মদনপুর, গোবিন্দগঞ্জ), দুখীচরণ রবিদাস (যাদুরতাইর), রমেশ রবিদাস (জুমারবাড়ী), চন্দ্রনাথ রবিদাস (সোনাতলা), মতিলাল রবিদাস (বসন্তপাড়া), মদন মাষ্টার (করমজা), কাঙ্গালু রবিদাস (সোনাতলা), কৃষ্ণ রবিদাস (সোনাতলা), মঙ্গলা রবিদাস (কামারপাড়া), গোবিন্দ রবিদাস (পাকুল্ল্যা), সন্তলাল রবিদাস (সোনাতলা), সামলাল রবিদাস (বাঁশহাটা), নয়ন রবিদাস (মহেষপাড়া), লাদু রবিদাস (হরিখালী), বিহারী রবিদাস (রায়মাঝিড়া), লালমোহন রবিদাস (বড়িয়াহাট) প্রমুখ।

অতিথি বরণে ছিলেন সোনাতলা উপজেলা বিআরএফ এর নেতৃবৃন্দ যথাক্রমে: স্বপন রবিদাস, নন্দলাল রবিদাস, গোলাপ রবিদাস, নয়ন রবিদাস, সাধন রবিদাস, রনজিৎ রবিদাস, চন্দন রবিদাস, পল্টু রবিদাস, মহন্ত রবিদাস, সামলাল রবিদাস, সুশীল রবিদাস, রতন রবিদাস, লিটন রবিদাস, কনক রবিদাস, বিমল রবিদাস, সুবাস রবিদাস, শ্যামল রবিদাস, সুমন রবিদাস, রতন রবিদাস, শান্তনা রানী রবিদাস, পার্বতী রানী রবিদাস, কাকলী রানী রবিদাস প্রমুখ।

প্রসাদ বিতরণে সহযোগিতা করেন চঞ্চল রবিদাস, বাহাদুর রবিদাস, সোনালাল রবিদাস, দিলিপ রবিদাস, বাচ্চু রবিদাস, আপন রবিদাস, তুলারাম রবিদাস, দুলাল রবিদাস, সুমন রবিদাস, প্রদীপ রবিদাস, শ্রাবণ রবিদাস, রঞ্জিৎ রবিদাস, পিয়ারী রবিদাস, দিপক রবিদাস, জীবন রবিদাস, প্রদীপ রবিদাস, রূপচাঁন রবিদাস।

আলোচনা সভা সঞ্চালনা করেন বিআরএফ এর বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক উত্তম চন্দ্র রবিদাস।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ