শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধায় উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধায় উন্নয়ন মেলা উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

---গাইবান্ধা প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৪মি.) উন্নয়নের অভিযাত্রায় অদ্যম বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠান উপলক্ষে গাইবান্ধায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আজ বুধবার এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। জেলার সকল  অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এতে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক গৌতম চন্দ্র পাল অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য ও বিবরণ তুলে ধরা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ রোখছানা আখতার ও সাংবাদিকরা বক্তব্য রাখেন। মেলার প্রচারণা উপলক্ষে জেলার ২শ’ স্কাউটের একটি বর্ণাঢ্য সাইকেল র‌্যালী তুলসীঘাট থেকে শুরু হয়ে গাইবান্ধা শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে স্বাধীনতা প্রাঙ্গণের মেলা চত্বরে এসে শেষ হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, স্থানীয় স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে ৪ থেকে ৬ অক্টোবর পর্যন্ত তিনদিনব্যাপী এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ৭৯টি স্টল খোলা হয়েছে। সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এমডিজি অর্জনে সরকারের সাফল্য প্রচার ও এসডিজি কার্যক্রমে জনগণকে সম্পৃক্ত করা, জেলা ব্রান্ডিং, স্থানীয় জনপ্রতিনিধিরা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাদের যৌথ অংশগ্রহণে স্থানীয় সমস্যা সম্পর্কে মতবিনিময়, বাস্তবায়ন পরিকল্পনা এবং শেখ হাসিনার বিশেষ উদ্যোগ সম্পর্কে জনগণের অংশীদারিত্ব বৃদ্ধি করার লক্ষ্যে এই উন্নয়ন মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় ফ্রি ওয়াই-ফাই জোন থাকবে। প্রধানমন্ত্রীর ১০টি ব্রান্ডিং প্রকল্পের বিবরণ এবং এর অগ্রগতি সম্পর্কে ধারণা দিতে মেলায় বিশেষ প্রদর্শনী স্টল খোলা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক সারাবিশ্বে বিভিন্ন কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ যে সমস্ত পুরস্কার লাভ করেছেন তার একটি চিত্র প্রদর্শনীর জন্য মেলায় বিশেষ একটি স্টল রয়েছে। তদুপরি মেলা উপলক্ষে বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হয়। মেলায় তিনদিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ একটি স্টল রয়েছে। প্রতিদিন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক তথ্য বিবরণীর ভিডিও মেলায় প্রচারের ব্যবস্থা করা হয়।





আর্কাইভ