শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গজারি বন থেকে হিজড়ার বস্তাবন্দি লাশ উদ্ধার
গাজীপুরে গজারি বন থেকে হিজড়ার বস্তাবন্দি লাশ উদ্ধার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.২৮মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকার জৈনাবাজার-বরমী সড়কের পাশের গজারি বন থেকে অজ্ঞাত পরিচয় এক হিজড়ার (২৫) বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল হক মোল্লা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, পোষাইদ এলাকায় জৈনাবাজার-বরমী সড়কের পাশে গজারি বনের ভেতর একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
তিনি বলেন, নিহতের গলায় আঘাতের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে- শ্বাসরোধ করে হত্যার পর তাকে এখানে ফেলে গেছে হত্যাকারীরা। নিহতের পরনে লাল-খয়েরি শাড়ি রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন