শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে ৩ দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০২মি.) ‘উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জ জেলার নবীগঞ্জে অত্যন্ত জাঁকজমক ও আনন্দঘন পরিবেশে ৩ দিন ব্যাপী ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা আজ শনিবার বিকালে সম্পন্ন হয়েছে। আজ শনিবার বিকালে এ মেলা সম্পন্ন হয়। মেলাটি শত শত জনসাধারন ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছিল। মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ৫৫ টি স্টলে সেবা প্রদান করেন সংশ্লিষ্টরা। সমাপনী দিনে উপজেলা পরিষদের মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান এর সভাপতিতে এবং পজীব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতাউল গণি ওসমানী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ওসি তদন্ত দস্তগীর আহমদ,আওয়ামীলীগ নেত্রী ডাঃ নাজরা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, আলী আহমদ মুসা,প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চনন কুমার সানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাদেক হোসেন,ইনাতগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মুজিবুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের কর্মকর্তাবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মেলায় উপজেলা পর্যায়ে সরকারের সকল বিভাগ, দপ্তর/সংস্থা ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহ কর্তৃক স্টল বসিয়ে বর্তমান সরকারের সাফল্য ও ভবিষ্যৎ কর্ম-পরিকল্পনাসহ বিভিন্ন উদ্যোগ উপস্থাপন করা হয় । মেলা শেষে সাধারন মানুষকে বিভিন্ন পর্যায়ের সেবা প্রদান করার অবদান রাখায় উপজেলা ভুমি অফিস ১ম এবং এলজিইডি ও পল্লীবিদ্যুত যৌথভাবে ২য় এবং উপজেলা স্বাস্থ্যবিভাগ ও পঃ পঃ বিভাগকে ৩য় পুরস্কার প্রদান করা হয়। সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কর্মকান্ডের উপর কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন,আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে দেশেরে সাধারন মানুষের ভাগ্যের উন্নয়ন হয়। দেশেকে উন্নত বিশ্বের সাথে তাল মিলেয়ে এগিয়ে নিতে হলে বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের মানসিক অবস্থার পরিবর্তন করে আন্তরিকভাবে কাজ করতে হবে। ষড়যন্ত্র করে দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে আওয়ামীলীগ সরকারকে কখনো দমিয়ে রাখা যাবে না।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)