শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের এক কৃষককে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জের এক কৃষককে কুপিয়ে হত্যা
শনিবার ● ৬ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জের এক কৃষককে কুপিয়ে হত্যা

---নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::(২১ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.)হবিগঞ্জ জেলার নবীগঞ্জের পল্লীতে ওয়াহিদ মিয়া (৫০) নামের এক কৃষককে হাত পা ভেঙ্গে ও কুপিয়ে হত্যা করেছে নিজ গ্রুপের লোকজন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামে। নিহত ওয়াহিদ মিয়া ওই গ্রামের মৃত চাঁন মিয়ার পুত্র। সুত্রে জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের মৃত তাহির উদ্দিন মেম্বারের ছেলে গিয়াস উদ্দিন গ্রুপ ও ৮ ভাই গ্রুপের মধ্যে প্রায় ৩ যুগ ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। উভয় পক্ষের ৫টি হত্যাকান্ডসহ একাধিক হামলা ও মামলার ঘটনা ঘটেছে। বিভিন্ন মামলায় একাধিক আসামীর ফাঁসির রায় দিয়েছেন আদালতের বিজ্ঞ বিচারক। ৮ ভাই গ্রুপের নেতা ফরাজ উদ্দিনও সাজাপ্রাপ্ত আসামী হিসেবে জেল হাজতে রয়েছেন। দীর্ঘদিন ওই এলাকার পরিস্থিতি শান্ত থাকলেও গত শুক্রবার বিকেলে নিজ গ্রুপের লোকদের হাতে খুন হন বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী কৃষক ওয়াহিদ মিয়া। এই নির্মম হত্যাকান্ডের ঘটনায় ফের অশান্তি দেখা দেয় বোয়ালজুর এলাকার জনপদে। সাধারণ মানুষের মধ্যেও আতংক বিরাজ করছে। নিহত পরিবারের দাবী, সম্প্রতি ওয়াহিদ মিয়া গ্রুপ লিডার গিয়াস উদ্দিন ও তার লোকদের কথা না শুনার কারনে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। অপর একটি সুত্রে জানা যায়, একই গ্রুপের গিয়াস উদ্দিনের ভাগনা মোজাম্মেল মিয়া ও তার স্ত্রী হাফছা বেগমের মধ্যে বিরোধ চলছিল। এই বিরুধের কারনে হাফছা রুস্তুমপুর পিত্রালয়ে চলে যায়। হত্যাকান্ড ঘটনার কয়েক’দিন আগে উক্ত হাফছা বেগমকে পিত্রালয় থেকে ওয়াহিদ মিয়া এনে তার বাড়িতে রাখে। এ ঘটনায় মোজাম্মেল ও ওয়াহিদের মধ্যে বিরোধ দেখা দেয়। এই নারী সংক্রান্ত ঘটনার জেরধরেও ওয়াহিদ মিয়া প্রতিপক্ষের হাতে নির্মম হত্যাকান্ডের শিকার হতে পারেন বলে মনে করেন স্থানীয় লোকজন।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানান, ওয়াহিদ মিয়া শুক্রবার বিকেলে স্থানীয় আউশকান্দি বাজার থেকে দাউদপুর গ্রামের রোমান মিয়ার সিএনজি অটোরিকশা যোগে বাজার খরচ নিয়ে বাড়ি ফিরেন। বাড়ির রাস্তার মোড়ে নামার পর একই গ্রুপের ২০/২৫ জন লোক তাকে টেনে নিয়ে গিয়াস উদ্দিনের বিলাশ বহুল বাড়ির উঠানে নিয়ে যান। এর প্রায় ২০ মিনিট পরই ওয়াহিদ মিয়াকে হাত-পা ভাঙ্গা ও শরীরের বিভিন্ন স্থানে কুপানো ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তায় পেলে যান। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত্যুর খবর জানাজানি হলে নিহতের স্বজনদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানার নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। এ সময় ইনাতগঞ্জ ফাড়ি ইনচার্জ শামছ উদ্দিন, থানার ওসি (তদন্ত) নুরুল ইসলামও উপস্থিত ছিলেন।
এদিকে নিজেকে ঘটনার প্রত্যক্ষদর্শী দাবী করে দাউদপুর গ্রামের শফিক মিয়ার ছেলে মুহিবুর রহমান এ প্রতিনিধিকে জানায়, ‘সে স্থানীয় হাওর থেকে কাজ করে বাড়ি ফেরার পথে বিকেল ৪ টায় গিয়াস উদ্দিন এর বাড়ির সামনে আসা মাত্রই দেখতে পায় বোয়ালজোর গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম মিয়া, জলিল মিয়ার পুত্র তুহেল মিয়া, সাহেল মিয়া, রাহেল মিয়া, আব্দুর রহিমের ছেলে ফরহাদ মিয়া, মাসুদ মিয়ার পুত্র খালেদ মিয়াসহ ২০/২৫ জন লোক গিয়াস উদ্দিনের বাড়ির সামনে দাড়িয়ে আছে। এ সময় ওয়াহিদ মিয়া সিএনজি গাড়ী থেকে নামা মাত্রই উল্লেখিতরা তাকে ধরে নিয়ে যান গিয়াস উদ্দিনের বাড়িতে। এর ২০ মিনিট পরই আবার তাকে রক্তাত্ত অবস্থায় বাড়ির বাহিরে ফেলে যায়। ঘটনাটি সাথে সাথে স্থানীয় ইউপি সদস্য ও নবীগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। ’
স্থানীয় লোকজন জানান, গিয়াস উদ্দিন এর ভাই শাহীন মিয়া লন্ডন প্রবাসী এবং গিয়াস মিয়া বাজকাশারা বাসা ভাড়া করে বসবাস করেন। বাড়িতে মাঝে মধ্যে তাদের নিকটাত্মীয়রা থাকেন। নিহত ওয়াহিদ মিয়া ইতিপূর্বে ৮ ভাই গ্রুপের সদস্য ছিল। বিগত কয়েক বছর ধরে সে গিয়াস গ্রুপে ছিল বলে জানান স্থানীয়রা। তবে নিজ গ্রুপের সদস্যদের হাতে কেন এমন নির্মম হত্যাকান্ডের শিকার হলো ওয়াহিদ মিয়া এমন প্রশ্নের উত্তরের অপেক্ষায় এলাকার লোকজন।
গিয়াস উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘তিনি দীর্ঘদিন ধরে বাজকাশারা এলাকায় বসবাস করছেন। তাদের বাড়িতে তার পরিবারের কোন লোক থাকেননা। তবে ওয়াহিদ হত্যাকান্ডের ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় তারা কেউ জড়িত নয় বলেও দাবী করেন গিয়াস উদ্দিন।’





সকল বিভাগ এর আরও খবর

জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)