শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ‘অনুপ্রেরণা ১৯’ ভাস্কর্যের উদ্বোধন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ‘অনুপ্রেরণা ১৯’ ভাস্কর্যের উদ্বোধন
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ‘অনুপ্রেরণা ১৯’ ভাস্কর্যের উদ্বোধন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩২মি.) ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের স্মৃতিকে চির অম্লান করে রাখার জন্য গাজীপুর সার্কিট হাউস প্রাঙ্গণে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন স্মারক ভাস্কর্য ‘অনুপ্রেরণা ১৯’।

গতকাল ৬ অক্টোবর শনিবার বিকেলে এ ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ উপলক্ষে গাজীপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও সাবেক সেনাপ্রধান কে এম সফিউলল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোঃ আসাদুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ জাহাঙ্গীর আলম, গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মিয়া, মোহর আলী, শেখ আবুল হোসাইন, আওয়ামী লীগ নেতা ওয়াজ উদ্দিন মিয়া ও আতাউল্লাহ মন্ডল প্রমুখ।

ভাস্কর্যটিতে লুঙ্গি পরা বয়স্ক কৃষকের হাতে বল্লম, কিশোরের হাতে বাঁশের লাঠি, তার পাশেই টগবগে এক যুবকের হাতে দোনালা বন্দুক রয়েছে। তাদের পেছনে বাঁ হাতে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের পতাকা, আর ডান হাতে সেবাদানের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন প্রেরণাদায়ী এক নারী।

গাজীপুরের জেলা প্রশাসকের পরিকল্পনা ও অর্থায়নে ভাস্কর্যটি নির্মাণে সময় লেগেছে প্রায় তিন মাস। সার্কিট হাউজের সবুজ মাঠের মাঝখানে সাড়ে তিন ফুট উঁচু বেদিতে দাঁড়িয়ে আছে ভাস্কর্যটি। দৃষ্টিনন্দন ও স্বাধীনতা আন্দোলনের স্মৃতি বিজড়িত ভাস্কর্যটি এক নজর দেখার জন্য এরই মধ্যে শত শত মানুষ ভিড় জমাচ্ছেন সার্টিক হাউস প্রাঙ্গণে। তরুণ ভাস্কর মুহম্মদ আরিফুজ্জামান নূরনবী মনের মাধুরী মিশিয়ে ভাস্কর্যটি নির্মাণ করেছেন। এটি তার প্রথম ভাস্কর্য।

গাজীপুরের জেলা প্রশাসক ডঃ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, স্বাধীনতা যুদ্ধের স্মৃতিকে ধরে রাখতে এবং একাত্তরের বীরদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ‘অনুপ্রেরণা ১৯’ নির্মাণের উদ্যোগ নেয়া হয় প্রায় এক বছর আগে। গত মে মাসের শেষের দিকে সার্কিট হাউস প্রাঙ্গণে ভাস্কর্যটির নির্মাণকাজ শুরু হয়। এটি তৈরির জন্য দায়িত্ব দেয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের এক সময়ের মেধাবী শিক্ষার্থী ভাস্কর মুহম্মদ আরিফুজ্জামান নূরনবীকে।

তিনি আরও বলেন, ‘অনুপ্রেরণা ১৯’ ভাস্কর্যের মধ্যেই সেই প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগ্রামের ইতিহাস ফুটে উঠেছে। এ প্রজন্ম যাতে সহজে স্বাধীনতার ইতিহাস জানতে পারে, শহীদদের আত্মত্যাগ, তখনকার মানুষের দেশের প্রতি কেমন মমত্ববোধ ছিল সেটা জানাতে ‘অনুপ্রেরণা ১৯’ নির্মাণ করা হয়েছে।





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)