শিরোনাম:
●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » সংবাদ প্রকাশের পর ঠিক হলো বিশ্বনাথের রোড সাইনগুলো
প্রথম পাতা » সকল বিভাগ » সংবাদ প্রকাশের পর ঠিক হলো বিশ্বনাথের রোড সাইনগুলো
রবিবার ● ৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবাদ প্রকাশের পর ঠিক হলো বিশ্বনাথের রোড সাইনগুলো

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৪মি.) সংবাদ প্রকাশের পর ঠিক করা হয়েছে বিশ্বনাথের ভূল রোড সাইনগুলো। সিলেট-কামালবাজার-বিশ্বনাথ জিসি রোডের রাজনগর মোড়ে ট্রাফিক সাইনদুটি উল্টোদিকে সড়ক দেখাচ্ছে শিরোনামে বিভিন্ন পত্রিকায় ও সিএইচটি মিডিয়াসহ অনলাইন নিউজ পোর্টালে গত ৮ সেপ্টেম্বর সংবাদ প্রকাশিত হয়। এবং উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন ঠিকাদারী প্রতিষ্ঠান রোড সাইনগুলো ভূলবশত: লাগিয়েছে বলে জানান এবং এগুলো পরিবর্তন করা হবে বলে আশ্বাস দেন। সংবাদ প্রকাশের পরই ‘আচমকা বায়ে মোড়, আচমকা ডানে মোড়’ ভূল রোড সাইনগুলো সংশোধন করে ‘সামনে বাম দিকে আচমকা মোড় আছে ও সামনে ডান দিকে আচমকা মোড় আছে’ রোড সাইনগুলো লাগানো হয়েছে।
গুরুত্বপূর্ণ এ সড়কে খামখেয়ালীভাবে লাগানো রোড সাইনগুলো সংশোধন করায় স্বস্তি প্রকাশ করে স্থানীয় এক কলেজ ছাত্র জানান, বিশ্বনাথ-সিলেট সড়কে কোনো দূর্ঘটনা হলে বিকল্প রোড হিসেবে সিলেট-কামালবাজার-বিশ্বনাথ রোড দিয়ে চলাচল করে সবধরনের যানবাহন। আর এই রাজনগর মোড়েই রাতের বেলা অপরিচিত চালকদের অনেক সময় বিপাকে পড়তে হয়েছে। ওই রোড সাইনগুলো সংশোধন করায় ওই স্থানটি দূর্ঘটনার আশংকামুক্ত।

প্রসঙ্গত, সিলেট-কামালবাজার-বিশ্বনাথ জিসি রোডের ১১ কিলোমিটার আরএইচডি প্রায় ৩কোটি ৬০লাখ টাকা ব্যয়ে সংষ্কার কাজ শেষ হয়েছে মাসখানেক আগে। গ্রীলবার্ড নামের ঠিকাদারী প্রতিষ্ঠান এ কাজ সম্পন্ন করলেও সড়কের বিভিন্ন মোড়ে ট্রাফিক সাইনগুলো ভূল লাগানো হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)