বুধবার ● ১০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » রাজশাহীতে বিএনপির বিক্ষোভ
রাজশাহীতে বিএনপির বিক্ষোভ
রাজশাহী প্রতিনিধি :: (২৫ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকল ৪.৪০মি.) ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় প্রত্যাক্ষান করে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার রায় ঘোষণার পর নগর বিএনপির নেতাকর্মীরা মালোপাড়া দলীয় কার্যালয়ের সামনে এবং জেলার নেতাকর্মীরা অলোকার মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় পুলিশ তাদের ঘিরে রাখে। পুলিশের বেরিকেটের কারণে তারা বিক্ষোভ মিছিল বের করেত পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রায় ঘোষণার পর নগর বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির শতাধিক নেতাকর্মীরা। পরে সেখানে সমাবেশের আয়োজন করে। সামাবেশে তারেক জিয়াসহ বিএনপির নেতাদের বিরুদ্ধে দেয়া রায় প্রত্যক্ষান করে তা প্রত্যাহারের দাবি জানান নগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল।
বিএনপিকে নিশ্চিন্ন করে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের ইশারায় তারেক জিয়াসহ বিএনপির নেতাদের সাজা দেয়া হয়েছে বলে মন্তব্য করে সাবেক মেয়র বুলবুল বলেন, বিএনপি এ রায় মানে না, মানে না। জনগণ এ রায়ের জবাব দেবে।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।
এদিকে, রায় ঘোষণার পর জেলা বিএনপির নেতাকর্মীরা নগরের রাণীবাজার অলোকার মোড়ে অবস্থান নেয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। পরে টিএনটি অফিসের সামনে শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ করে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াসহ দলের নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাক্ষান করে সমাবেশে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জাল হোসেন তপু বলেন, এ রায় দেশবাসী মানে না, মানবে না। কারণ এ সরকার ষড়যন্ত্র করে গ্রেনেড হামলায় তারেক জিয়াসহ বিএনপি নেতাদের জড়িয়েছে। বিএনপি নেতাদের বিরুদ্ধে রায় প্রত্যাহারের দাবি জানান তিনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
রাজনৈতিক দল ও জনগণকে সাথে নিয়ে বিপজ্জনক বাণিজ্য চুক্তি বাতিলের উদ্যোগ নিতে হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে
ঢাকা ১২ কে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত করতে হবে : জননেতা সাইফুল হক
আমি নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে ঘুষমুক্ত রাঙামাটি গড়বো : জুঁই চাকমা
গণহারে গ্রেফতার বন্ধ করার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন জুঁই চাকমা