শিরোনাম:
●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার
রাঙামাটি, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে আশ্রয়ন প্রকল্পের ২৮০টি ঘর
প্রথম পাতা » গাইবান্ধা » ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে আশ্রয়ন প্রকল্পের ২৮০টি ঘর
বুধবার ● ১৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে আশ্রয়ন প্রকল্পের ২৮০টি ঘর

---গাইবান্ধা প্রতিনিধি :: (২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.৩৫মি.) গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া ও সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া পূর্ব বাদামের চরে নির্মিত আশ্রয়ন প্রকল্প দুটির ২৮০টি ঘর ব্রহ্মপুত্র নদের ভাঙনের কবলে পড়েছে। এসব আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের পর নদী ভাঙনরোধে কোনো ব্যবস্থা না থাকায় কয়েক বছরের মধ্যে আবারও আশ্রয়ন প্রকল্পগুলো নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে সরকারের কোটি কোটি টাকার অপচয় হয়। এসব আশ্রয়ন প্রকল্প নির্মাণের পরে নদী ভাঙনরোধে ব্যবস্থা গ্রহণ করা হলে প্রকল্পের উদ্দেশ্য স্বার্থক হবে বলে মনে করেন ভুক্তভোগীরা।
সরেজমিনে দেখা গেছে, মোল্লারচর ইউনিয়নের চিথুলিয়া আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো নদীভাঙনের কবলে পড়েছে। ইতোমধ্যে ভেঙেছে ১০টি ঘর। এসব ঘর প্রস্তুতের এক বছর পেরিয়ে গেলেও সবগুলো ঘর বরাদ্দ দেয়া হয়নি গৃহহীনদের। ভাটি কাপাসিয়া চরের আশ্রয়ন প্রকল্পটির ইতোমধ্যে ৩৫টি ঘর ভেঙ্গে গেছে। ভাঙনের মুখে রয়েছে এই দুটি প্রকল্পের অন্যসব ঘরগুলোও।
আশ্রয়ন প্রকল্প সূত্রে জানা যায়, ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীকে পুনর্বাসন করতে ১৯৯৭ সাল থেকে এদেশে আশ্রয়ন প্রকল্প নির্মাণ শুরু হয়। স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মাধ্যমে সেই জমিতে মাটি ভরাট করা হয় ও ঘর নির্মাণ করে বাংলাদেশ সেনাবাহিনী। পরে আশ্রয়ন প্রকল্পের দায়িত্ব বুঝে দেয়া হয় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।
গাইবান্ধা জেলা প্রশাসনের রাজস্ব বিভাগ সূত্রে জানা যায়, জেলার সাত উপজেলার মধ্যে সুন্দরগঞ্জে ১২টি, সদর উপজেলায় ৪টি, ফুলছড়িতে ১টি, সাঘাটায় ৮টি, সাদুল্লাপুরে ২টি, পলাশবাড়ীতে ১টি ও গোবিন্দগঞ্জে রয়েছে ৯টি আশ্রয়ন প্রকল্প। এর মধ্যে বেশ কয়েকটি আশ্রয়ন প্রকল্প রয়েছে ব্রহ্মপুত্র নদসহ তিস্তা ও যমুনা নদীবেষ্টিত চরাঞ্চলগুলোতে।
স্থানীয় সূত্রে জানা যায়, চিথুলিয়ার চরে আশ্রয়ন প্রকল্পের ১৪০টি ঘর নির্মাণ কাজ শেষ হয় ২০১৭ সালে। তখন নদী ছিল প্রায় দুই কিলোমিটার দূরে। সুন্দরগঞ্জের ভাটি কাপাসিয়া পূর্ব বাদামের চরে নির্মিত আশ্রয়ন প্রকল্পের ১৪০টি ঘর নির্মিত হয় ৫ বছর আগে। তখন নদী ছিল প্রায় দেড় কিলোমিটার দূরে। কিন্তু ব্রহ্মপুত্র নদের অব্যাহত ভাঙনে সেই নদী এসে এখন এই প্রকল্পের ঘরগুলো ভেঙে ফেলছে।
এ ছাড়া ব্রহ্মপুত্র নদের ভাঙনের ফলে মোল্লারচর ইউনিয়নের সিধাই চরের ১২০টি ঘর ২০১৭ সালের প্রথমের দিকে ও মাইজবাড়ীর চরে আশ্রয়ন প্রকল্পের ১২০টি ঘর নদীগর্ভে বিলীন হয়েছে একই বছরের শেষের দিকে। এতে করে পরিবারগুলো আবারও আশ্রয়হীন হয়ে পড়ে। তারা আবার অন্য চরে গিয়ে বসবাস শুরু করে।
নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোলেমান আলী বলেন, আমি এখানে সম্প্রতি যোগদান করেছি। ভাঙনের বিষয়টি আমার জানা নেই। ভাঙনরোধে যদি কোনো ব্যবস্থা নেয়ার থাকে তাহলে আমি নেব।





আর্কাইভ