শিরোনাম:
●   রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন ●   ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ●   মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ●   খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে ●   সকাল ১০টাতেও ফাঁকা ঈশ্বরগঞ্জ পিডিবি অফিস ●   কাপ্তাইয়ে ৪১ বিজিবি এর ত্রান বিতরণ ●   রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ●   ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে পার্বত্য প্রতিমন্ত্রীর শোক ●   ঝালকাঠিতে অসহায় ছয় পরিবারের মুখে হাসি ●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বাংলাদেশে ফেসবুক, ইউটিউব ও গুগলের ওপর নজর রাখতে সরকার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » বাংলাদেশে ফেসবুক, ইউটিউব ও গুগলের ওপর নজর রাখতে সরকার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা
রবিবার ● ২১ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে ফেসবুক, ইউটিউব ও গুগলের ওপর নজর রাখতে সরকার প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা

---অনলাইন ডেস্ক :: (৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৭মি) নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে ফেসবুক, ইউটিউব বা গুগলের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নজর রাখতে সরকার নানা ধরনের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা করছে।

সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রী মোস্তাফা জব্বার বিবিসি বাংলাকে বলেন, “আমাদের নিরাপদ থাকার জন্য যেসব ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেসব ব্যবস্থা আমরা নেব।” তবে এ বিষয়টিকে তিনি সামাজিক মাধ্যমের ওপর ‘নজরদারি’ বলতে অস্বীকৃতি জানান।

ঠিক কী ধরনের ব্যবস্থা গ্রহণের কথা আপনারা ভাবছেন? বিবিসি বাংলার পুলক গুপ্তের এ প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার বলেন, “যেসব ক্ষতিকর বিষয় আছে, সেসব যেন আমরা সনাক্ত করতে পারি। আমি তো আর ফেসবুক বন্ধ করে দিতে পারবো না । তবে যেখানে যেখানে প্রয়োজন, নিজের ভূখন্ডকে নিরাপদ রাখতে প্রযুক্তি ব্যবহার করার যতটুকু সুযোগ আছে, ততটুকু প্রযুক্তি ব্যবহার করবো।”

এ ধরনের ‘মনিটরিং প্রযুক্তি’ ব্যবহারের কথা মোস্তাফা জব্বার প্রথম উল্লেখ করেন গত শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে। ‘নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা’ বিষয়ে ঐ আলোচনার আয়োজন করেছিল একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি।

সরকার কি ফেসবুক, গুগল বা ইউটিউবের মতো ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নিয়ন্ত্রণ আরোপের লক্ষ্যেই এই প্রযুক্তি আনার কথা বলছে?

বিবিসি বাংলার এ প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার বলেন, “নিয়ন্ত্রণ শব্দটি নিয়েই আমার আপত্তি আছে। ফেসবুক, গুগল, ইউটিউব, এগুলো আমেরিকান প্রতিষ্ঠান। সেদেশের আইনে প্রতিষ্ঠিত। সেদেশের কমিউনিটি স্ট্যান্ডার্ড দ্বারা পরিচালিত। অন্যান্য দেশে তারা যেরকম সংকট তৈরি করে, আমাদের দেশে সংকটটা একটু বেশি তৈরি হয়। কারণ আমাদের জীবন-যাপনের মান আমেরিকানদের মতো নয়। আমাদের স্ট্যান্ডার্ড ভিন্ন। আমাদের ধর্মীয় মূল্যবোধ থেকে শুরু করে সাংস্কৃতিক মূল্যবোধ সবই ভিন্ন মাত্রার। ”
যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার: “শংকার কোন কারণ নেই”

তিনি আরও বলেন, “কাজেই আমাদের এখানে যখন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহৃত হয়, তখন অপব্যবহারের মাত্রাটাও থাকে। আমাদের এখানে এমন কিছু রাজনৈতিক চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ হয়তো বিশ্বের অনেক দেশ মোকাবেলাই করে না। আমাদের এখানে জঙ্গীবাদ আছে, সন্ত্রাস আছে। গুজব প্রচার করা হয়। এই বিষয়গুলোও আছে।”

মোস্তাফা জব্বার বলেন, “আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের কথা বলছি। এই ডিজিটাল বাংলাদেশকে নিরাপদ করার জন্য যা যা করার দরকার, আমরা তাই করবো। কাজেই সেখানে আমার জন্য, আমার দেশের নাগরিকদের জন্য ক্ষতিকর যা থাকে, সেই ক্ষতিকর ময়লা-আবর্জনা ফেলে দেয়ার দায়িত্ব তো নিশ্চয়ই আমাকেই করতে হবে।”

বাংলাদেশে ফেসবুক ব্যবহারে ভয় কেন?

ফেসবুক বন্ধ: বাংলাদেশে ক্ষতিগ্রস্ত হচ্ছেন অনেকেই

ডিজিটাল নিরাপত্তা আইন: উদ্বেগ কোথায়?

এই কাজের জন্য সরকার যে প্রযুক্তি ব্যবহারের কথা বলছে, সেটি তাহলে কী ধরনের হবে?

মোস্তাফা জব্বার বলেন, “এটি মনিটরিং করা থেকে শুরু করে যেখানে যেখানে ক্ষতিকর উপাদান থাকবে, সেটা থেকে বেঁচে থাকার চেষ্টা। ডিজিটাল প্রযুক্তি কেবল মাত্র কোন একটা শব্দ, বা ছবি বা কোন একটা সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এখনকার প্রযুক্তি এবং ভবিষ্যতের প্রযুক্তির সক্ষমতা অনেক বেশি। সুতরাং সেই সক্ষমতা অনুযায়ী আমার দেশকে নিরাপদ রাখা, দেশের মানুষকে নিরাপদ রাখা, ডিজিটাল অপরাধ থেকে নিরাপদ রাখা। এটাই আমাদের লক্ষ্য।”

তিনি বলেন, এজন্যে হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার দুটিই লাগবে। এক্ষেত্রে যা দরকার হবে, সরকার তাই ব্যবহার করবে।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার এই উদ্যোগের কথা জানাচ্ছে এমন এক সময়, যখন সরকারের নতুন একটি আইন “ডিজিটাল নিরাপত্তা আইন” নিয়ে সাংবাদিক এবং মানবাধিকার কর্মীদের মধ্যে উদ্বেগ বাড়ছে। নির্বাচন সামনে রেখে সরকার এধরণের পদক্ষেপ নিচ্ছে বলে আশংকা করছেন সরকারের সমালোচকরা।

সরকারের এই পদক্ষেপ কি অনেকটা নজরদারি, নিয়ন্ত্রণ বা বিধিনিষেধ আরোপের মতো ব্যাপার তাহলে?

এ প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার বলেন, “কোন রাষ্ট্র কি এমন একটা ব্যবস্থা নেবে না যে তার নাগরিকদের নিরাপদ রাখা দরকার? এখানে নজরদারির কি আছে! যখন একটি জনসভা হয়, তখন সেখানে যদি আমি সিসিটিভি টাওয়ার বসিয়ে সেই জনসভার দিকে লক্ষ্য রাখি, সেখানে কোন অপরাধমূলক কাজ হচ্ছে কীনা, এই নজরদারি তো থাকেই। আমার দেশের বিরুদ্ধে কেউ কাজ করছে কিনা, সেই নজরদারি তো আমি করবোই। আমার নাগরিকের বিরুদ্ধে কেউ কোন অপরাধ করছে কিনা, সেই নজরদারি তো আমাকে করতেই হবে।”

মোস্তাফা জব্বার বলেন, সরকারের এই উদ্যোগ নিয়ে কোন আশংকার যৌক্তিক কারণ নেই।

তিনি বলেন, “অপরাধ না করলে তো আতংকিত হওয়ার কোন কারণ দেখি না।” সূত্র: বিবিসি বাংলা





তথ্যপ্রযুক্তি এর আরও খবর

বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড
রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত রাবিপ্রবি’তে জিএসটি গুচ্ছভুক্ত A ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা রাঙামাটিতে অতি নিন্মমানের ইন্টারনেট গ্রাহক সেবা
সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা সাংবাদিকদের উপরে হামলাকারী-হুমকিদাতাদের ছাড় দেওয়া হবেনা
চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত চুয়েটের আয়কর ও ই-রিটার্ন বিষয়ক কর্মশালায় অনুষ্ঠিত
বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে চুয়েট দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৬ষ্ঠ
পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন পার্বত্য অঞ্চলের ক্রীড়া উন্নয়নের নৈপথ্যের নায়ক নির্মল বড়ুয়া মিলন
ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন ইষ্টওয়েষ্ট মিডিয়া কমপ্লেক্সে হামলার প্রতিবাদে রাঙামাটিতে সাংবাদিকদের মৌন মানববন্ধন
দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন দৈনিক গিরিদর্পণ পত্রিকার পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন
আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত আবু সাঈদের নামে বাংলা নতুন ফন্ট উন্মুক্ত

আর্কাইভ