শিরোনাম:
●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি
রাঙামাটি, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাঁচ দফা দাবিতে ঈশ্বরদীর কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে
প্রথম পাতা » পাবনা » পাঁচ দফা দাবিতে ঈশ্বরদীর কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঁচ দফা দাবিতে ঈশ্বরদীর কলেজ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধন করেছে

---ঈশ্বরদী প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১৭মি) শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদান ও সপ্তম পর্বের দু’জন ছাত্রের বদলী আদেশ বাতিলসহ পাঁচ দফা দাবি আদায়ের জন্য ঈশ্বরদী এটিআই কলেজে সকল পর্বের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানব বন্ধন,বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। আজ বুধবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কলেজ ক্যাম্পাশে এসব কর্মসুচি অনুষ্ঠিত হয়। এসব কর্মসুচিতে বক্তব্য দেন,মেহেদী হাসান সবুজ,শাপলা,নিশি,আতিক,তানিয়া ও বাবলু । তারা সপ্তম পর্বের মজনু ও রাকিবুল ইসলাম রকির বদলী আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবি জনান। ক্ষুধামুক্ত দেশ গড়ার কারিগড় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জরুরী হস্তক্ষেপ কামনা করে তারা বলেন,এটিআইতে বহিরাগত সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে শিক্ষার্থীদের উপর নির্যাতন করত। এমন অবস্থায় শিক্ষক ও ছাত্রদের সমন্বয়ে ঐসব বহিরাগত সন্ত্রাসীদের প্রতিহত করতে গিয়ে সৃষ্ট অনাকাঙ্খিত ঘটনার অজুহাতে মজনু ও রকিকে ফাইনাল পরীক্ষার মাত্র দু’মাস আগে বদলী করা অমাণবিক। তাছাড়া মেয়েদের হোস্টেলেও নানাবিদ সমস্যা থাকলেও সমাধান করা হচ্ছেনা। রাতে হোস্টেলের কোন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লেও কোন শিক্ষক সাহায্য করেন না। অনেক ঝুঁকি পূর্ণ অবস্থায় তাদের ডাক্তারের কাছে যেতে হয়। বিশালাকৃতির এ শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব জমি থাকা সত্বেও শিক্ষার্থীদের খেলার কোন মাঠ নেই। বক্তারার তাদের দাবি পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পরে তারা অধ্যক্ষ না থাকায় অন্যান্য শিক্ষকদের নিকট একটি স্মারক লিপি প্রদান করেন। এসব অভিযোগের বিষয়ে মুখ্য প্রশিক্ষক ও হোস্টেল সুপার সাইদ হাসান,মুখ্য প্রশিক্ষক মিজানুর রহমান,খুরশীদ আলম ও সিনিয়র প্রশিক্ষক আব্দুল মালেক আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলার পর সাংবাদিকদের জানান, শিক্ষার্থীদের দাবির বিষয়টি অধ্যক্ষ আসার পর তাকে অবহিত করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)