শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » জয়ের ব্যাপারে আশাবাদি গাইবান্ধায় আওয়ামী লীগ
প্রথম পাতা » গাইবান্ধা » জয়ের ব্যাপারে আশাবাদি গাইবান্ধায় আওয়ামী লীগ
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জয়ের ব্যাপারে আশাবাদি গাইবান্ধায় আওয়ামী লীগ

---গাইবান্ধা প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩২মি) গাইবান্ধার ৫ টি সংসদীয় আসনে আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী থাকলেও জাতীয় পার্টির রয়েছেন একক প্রার্থী। আওয়ামী লীগ বলছে যে উন্নয়ন হয়েছে, তাতে তারাই জিতবেন সবকটি আসন। আর বিএনপি বলছে সুষ্ঠ নির্বাচন হলেও তাদের জয় নিশ্চিত। আর সুষ্ঠ ভোটে যোগ্য প্রার্থী বাছাই করতে চান ভোটাররা।
কৃষি নির্ভর জেলা গাইবান্ধা। ২ হাজার ১৭৯ বর্গ কিলোমিটারের গাইবান্ধায় উপজেলা ৭টি। সংসদীয় আসন ৫ টি। ভোটার ১৭ লাখ ৮৪ হাজার। এরমধ্যে পুরুষ ৮ লাখ ৭০ হাজার এবং নারী ৯ লাখ ১৩ হাজার।
সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে গাইবান্ধা ১ আসন। বর্তমানে এ আসনের সংসদ সদস্য জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। আগামী নির্বাচনে আসনটিতে মনোনয়ন প্রার্থী হাফডজন আওয়ামী লীগ নেতা। তুলনামূলক কম শক্তিশালী বিএনপি এখানে অনেকটাই জোট নির্ভর।
সদর উপজেলা নিয়ে গাইবান্ধা ২ আসন। এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ছাড়াও আছেন জেলা কমিটির একাধিক নেতা। আর বিএনপি থেকে প্রার্থী হতে চান ৩/৪ জন। জাতীয় পার্টির একক প্রাথী হতে পারেন জেলা সভাপতি আব্দুর রশিদ সরকার। এ আসনে বামদলগুলোর আছে একাধিক প্রার্থী।
সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলা নিয়ে গাইবান্ধা ৩ আসনে সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার। তিনি ছাড়াও আওয়ামী লীগের ডজনখানেক প্রার্থী মনোনয়ন পেতে আগ্রহী। ২০ দলীয় জোট থেকে বিএনপির জেলা ও উপজেলা কমিটির নেতারা ছাড়াও কাজী জাফরের জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মনোনয়ন প্রত্যাশী। জাতীয় পার্টি থেকেও রয়েছে ৩ জন প্রার্থী।
গোবিন্দগঞ্জ উপজেলা নিয়ে গাইবান্ধা ৪ আসনটি স্বতন্ত্র সংসদ সদস্য আবুল কালাম আজাদের দখলে। বর্তমান ও সাবেক সংসদ সদস্য ছাড়াও আরো কয়েকজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান। বিএনপি সাবেক সংসদ সদস্য শামীম কায়সারসহ উপজেলা কমিটির একাধিক নেতা আছেন মনোনয়ন দৌঁড়ে। নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন জাতীয় পার্টি ও জাপা-বিএপির আলাদা দুজন প্রার্থী।
ফুলছড়ি ও সাঘাটা উপজেলা নিয়ে গাইবান্ধা ৫ আসনে বর্তমান সংসদ সদস্য ও স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া। প্রবীণ এই নেতার পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন প্রার্থী মাহমুদ হাসান রিপন। জাতীয় পার্টি থেকে স্থানীয় কয়েকজন নেতা চান মনোনয়ন। বিএনপি থেকে লড়তে চান জেলা ও উপজেলা কমিটির বেশ কয়েকজন নেতা।
ভোটাররা বলেছেন, সাধারণ মানুষের প্রয়োজনে পাশে দাঁড়াবেন এমন প্রার্থীকেই ভোট দেবেন তারা। নিজেদের পছন্দ মতো প্রার্থী নির্বাচনে সুষ্ঠ নির্বাচনি পরিবেশের প্রত্যাশা ভোটারদের।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)