শিরোনাম:
●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
রাঙামাটি, বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে জিংক ধানের মাঠ দিবস পালন
প্রথম পাতা » কৃষি » ঝিনাইদহে জিংক ধানের মাঠ দিবস পালন
বুধবার ● ২৪ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঝিনাইদহে জিংক ধানের মাঠ দিবস পালন

---ঝিনাইদহ প্রতিনিধি :: (৯ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৪২মি) আজ বুধবার বিকালে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের বারোইখালি গ্রামের কৃষক আব্দুস সালামের জিংক ধান ব্রি ধান৬২ জাতের মাঠে মাঠদিবস অনুষ্ঠিত হয়। হার্ভেস্টপ্লাস বাংলাদেশের “ডেলিভারি অব হাই জিংক রাইস ইন বাংলাদেশ” প্রকল্পের সহযোগি সংস্থা হিসেবে স্থানীয় এনজিও উন্নয়ন ধারা এই অনুষ্ঠানের আয়োজন করে।স্থানীয় মাঠে এউপলক্ষে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জিংক ও কৃষির উপর আলোচনা রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন ধারার পিএফএসএসএ প্রকল্পের সমন্বয়কারি হায়দার আলী, হার্ভেস্টপ্লাস প্রকল্প সমন্বয়কারি কৃষ্ণ দাস সাহা,কৃষি সম্প্রসারণ কর্মকার্তা রোকনুজ্জামান,জোনায়েদ হাবিব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষক নেতা হামিদুল ইসলাম। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পোড়াহাটি ইউনিয়নের উপসহকারি কৃষি কর্মকর্তা রিজিয়া খাতু,সমন্বয়কারি সাইফুল ইসলাম, কৃষিবিদ রুবেল আলী, হার্ভেস্টপ্লাস প্রকল্পের ডাটা ম্যানেজমেন্ট অফিসার তানভীর আহমদ রনি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অত্র এলাকার কৃষাণ-কৃষাণীবৃন্দ। আলোচনা শেষে জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ জাতের মাঠে ক্রপ কাটিং প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোফাক্খারুল ইসলাম। উক্ত অনুষ্ঠানে জিংক সমৃদ্ধ ব্রি ধান৬২ জাতের মাঠে ক্রপ কাটিং করা হয় এবং আমন মৌসুমে শুকনো অবস্থায় ৪.৭ টন/হেক্টর ফলন রেকর্ড করা হয়। আলোচনা পর্বে কৃষকগণ তাদের মতামত ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এছাড়া বক্তারা বলেন যে, বাংলাদেশে আজকাল মা ও শিশুদের মধ্যে জিংকের ব্যাপক অভাব লক্ষ্য করা যাচ্ছে। এ অনুপুষ্টি উপাদান দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশুদের শারীরিক বৃদ্ধিতে সাহায্য করে এবং বিশেষভাবে কিশোরী মেয়ে ও গর্ভবতী মায়ের শারীরিক দূর্বলতা দূর করে। জিংকের অভাব দূর করার ক্ষেত্রে এই স্বল্পমেয়াদী জাতটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশের পুষ্টির অভাবে ভোগা মানুষের স্বাস্থ্য ও পুষ্টির অবস্থা উন্নয়নের পাশাপাশি ক্রপিং প্যাটার্নেও বিশেষ অবদান রাখবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)