শিরোনাম:
●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক
রাঙামাটি, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে দক্ষিণাঞ্চলের : প্রধানমন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে দক্ষিণাঞ্চলের : প্রধানমন্ত্রী
শনিবার ● ২৭ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র হবে দক্ষিণাঞ্চলের : প্রধানমন্ত্রী

---পটুয়াখালী প্রতিনিধি :: (১২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৯মি)পটুয়াখালীতে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনসহ ২১টি প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণাঞ্চল ঘিরে তার উন্নয়নের মহা-পরিকল্পনার কথা তুলে ধরেছেন।
এসময় দেশের দক্ষিণাঞ্চলে দেশের দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা আরেকটি দ্বীপ খুঁজছি। অ্যাটমিক এনার্জির লোকরা সেখানে দেখছে। আমরা ফিজিবিলিটি স্টাডিও করছি। এখানে আমরা আরেকটি পরমাণবিক বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলব। ২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর আগেই বাংলাদেশ ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।তিনি বলেছেন, ওই সময়ে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। কোনো মানুষ রোগে ধুকে ধুকে মরবে না। তারা চিকিৎসা পাবে। প্রতিটি ছেলে মেয়ে স্কুলে যাবে, লেখা পড়া শিখবে এবং উচ্চ শিক্ষায় সুশিক্ষিত হবে।
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্তদের জন্য নির্মিত পুনর্বাসন কেন্দ্র ‘স্বপ্নের ঠিকানা’র দলিল ও চাবি হস্তান্তর উপলক্ষে আজ শনিবার ২৭ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই অঞ্চলকে ঘিরে আমাদের মহাপরিকল্পনা রয়েছে। এখানে মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা আামাদের লক্ষ্য। দেশের সমুদ্র সম্পদ কাজে লাগনোর ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী বলেন, এই সমুদ্র সীমা আমরা কাজে লাগাব। ব্লু ইকোনমি পরিকল্পনা আমরা ইতোমধ্যে ঘোষণা দিয়েছি। এই সমুদ্র সম্পদ যাতে আমাদের আর্থ সামাজিক উন্নয়নে কাজে লাগে তার ব্যবস্থা আমরা নেব। স্বপ্নের ঠিকানার উদ্বোধন করে প্রধামন্ত্রী বলেন, এই এলাকায় ১৩০টি পরিবারের জন্য আমরা ঘর তৈরি করে দিয়েছি। এই পরিবারগুলোকে ক্ষতিপূরণ তো দিয়েছিই, ঘরও তৈরি করেছি, যাতে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করতে পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা আমাদের দেশকে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চাই।
এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী পটুয়াখালী সরকারি কলেজে নির্মিত পাঁচতলা ছাত্রীনিবাস ও নবনির্মিত অ্যাকাডেমিক কাম এক্সামিনেশন হল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, ইসহাক মডেল ডিগ্রি কলেজে বনির্মিত অ্যাকাডেমিক ভবন, কুয়াকাটা খানাবাদ কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজে নবনির্মিত অ্যাকাডেমিক ভবন, আলহাজ জালাল উদ্দিন কলেজে নির্মিত অ্যাকাডেমিক ভবন, মির্জাগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র, পটুয়াখালী সরকারি কলেজে ৫ তলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জ শ্রীমন্ত নদীর উপর ৯৬ মিটার. দীর্ঘ সেতু, কলাপাড়ায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র, বরগুনা হাসপাতালকে ৫০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বরগুনা জেলা গণগ্রন্থাগার, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য হোস্টেল নির্মাণ ও সম্প্রসারণ, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, বরগুনা সদর-পাথরঘাটা-আমতলীতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্বোধনসহ মোট ২১টি প্রকল্পের উদ্বোধন করেন।
তিনি বলেন, আমি চাই এ প্রকল্পগুলো যেন যথাযথভাবে চলে। এর ব্যবহারও যেন সুন্দরভাবে হয়। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্বপ্নের ঠিকানার ঘরগুলো ঘুরে দেখেন এবং সেখানে একটি নারকেল গাছের চারা রোপন করেন। এর আগে তিনি প্রাঙ্গণের একটি পুকুরে মাছের পোনা ছাড়েন। প্রধানমন্ত্রী পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র এলাকা এবং বয়লার টাওয়ারও পরিদর্শন করেন। তিনি বলেন, আমরা এই এলাকায় এলএনজি টার্মিনাল করে দেব, যাতে শিল্পখাতসহ অন্যান্য খাতে এলএনজি ব্যবহার করা যায়। এ ছাড়া দক্ষিণাঞ্চলে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ আমরা নেব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, বিদ্যুৎ, জালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ