শিরোনাম:
●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে গাইবান্ধার মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে গাইবান্ধার মানুষ
সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পরিবহন ধর্মঘটের কারণে ভোগান্তিতে গাইবান্ধার মানুষ

--- গাইবান্ধা প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১১মি) ৮ দফা দাবি বাস্তবায়নের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতির কারণে গতকাল রবিবার সকাল ৬টা থেকে আজ সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোগান্তিতে কেটেছে বিভিন্নস্থানে গন্তব্যমুখী গাইবান্ধার সাত উপজেলার মানুষের। কোনো বাস না পেয়ে বেশি টাকা ভাড়া দিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকে যাতায়াত করতে হচ্ছে তাদেরকে। সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হচ্ছে দূর-পাল্লার যাত্রীদের। চলাচল বন্ধ রয়েছে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটো গাড়ির।
বাস মালিক ও শ্রমিক সংগঠন সূত্রে জানা গেছে, গাইবান্ধা েেথক ঢাকা, চট্টগ্রাম, সিলেট, পাবনা, রাজশাহী, কুষ্টিয়া, বগুড়া ও রংপুরসহ বিভিন্ন গন্তব্যে দুই শতাধিক বাস চলাচল করে। এসব পরিবহনে কর্মরত রয়েছে এক হাজারেরও বেশি মানুষ। জেলা বাসস্ট্যান্ড ছাড়াও সুন্দরগঞ্জ বাইপাস মোড় থেকে বাস চলাচল করে রংপুরে।
সোমবার দুপুরেও জেলা শহরের বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে, শ্রমিকরা বাস পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন। বাসে টেলিভিশনে সিনেমা দেখছেন অনেকে। কেউবা টিভির পর্দায় নজর রাখছেন দেশের বিভিন্নস্থানে কর্মবিরতির সর্বশেষ খবর জানতে। বিভিন্ন গন্তব্যের জন্য আসা যাত্রীদের জেলা বাসস্ট্যান্ড থেকে ব্যাটারিচালিত ইজিবাইকে চলাচল করতে দেখা গেছে।
এসময় শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, আট দফা দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে। এসব শ্রমিকরা দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করে থাকেন। বেশিরভাগ শ্রমিকেরই রয়েছে বিভিন্ন এনজিও থেকে নেয়া ঋণ। বাস চলাচল বন্ধ থাকলে এসব শ্রমিকদের বেশিরভাগই দেনাগ্রস্ত হয়ে পড়েন। তাই দ্রুত সমস্যার সমাধান করে বাস চলাচল চালু করার দাবি জানান চালক, হেলপার ও সুপারভাইজারসহ অন্যান্য পদের শ্রমিকরা।
গাইবান্ধা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গৌতম কুমার চক্রবর্তী বিশু বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে সারাদেশের ন্যায় গাইবান্ধাতেও বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিকদের কর্মবিরতি পালন করা হচ্ছে। সড়ক পরিবহন আইন ২০১৮ সংশোধনের দাবি জানান তিনি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)