বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঘের ব্যবসায়ীর প্রান গেল বৈদ্যুতিক ফাঁদ বানাতে গিয়ে
ঘের ব্যবসায়ীর প্রান গেল বৈদ্যুতিক ফাঁদ বানাতে গিয়ে
এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫৫মি) বাগেরহাটের মোরেলগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন থেকে হুক লাগিয়ে বিদ্যুৎ নামাতে গিয়ে নাসির উদ্দিন খাঁন(৩৫) নামের এক ঘের ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে পৌরসভার ভাইজোড়া গ্রামে এ ঘটনা ঘটে। সমসের খানের ছেলে ২ সন্তানের পিতা নাছির লিজ নেওয়া একটি ঘেরে ইদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ বানাতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন বলে জানা গেছে।
নিহতের বড় ভাই কামাল খাঁন বলেন, প্রতিদিনের ন্যায় ছোট ভাই নাসির নিজ মৎস্য ঘেরে বিদুৎতের লাইন সংযোগ দিতে গিয়ে নিজের ভুলে বিদুৎপৃষ্টে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ সম্পর্কে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, বিদ্যুৎপৃষ্ট হয়ে নিহত হবার কোন খবর তার জানা নেই। থানায় কোন অপমৃত্যু মামলাও হয়নি।





কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা