শিরোনাম:
●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ
প্রথম পাতা » খুলনা বিভাগ » সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ
বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুন্দরবনের ৬ দস্যু বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ

--- বাগেরহাট প্রতিনিধি :: (১৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫৪মি) আর কখনও দস্যুতা সৃষ্টি করতে দেয়া হবে না সুন্দরবনে । সুন্দরবন থাকবে দস্যুমুক্ত। যেখানে জেলেরা নির্বিঘ্নে মাছ আহরণ করবে। এরপরেও কেউ যদি সুন্দরবনে দস্যুতা করে তাহলে কঠোর হস্তে দমন করা হবে। এপর্যন্ত যারা আত্মসমর্পন করেছে তাদের স্বাভাবিক জীবনযাপনের জন্য সহায়তা করা হচ্ছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শেখ হেলাল উদ্দিন স্টেডিয়ামে ছয়টি বাহিনীর ৫৪ সদস্যের আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এসব কথা বলেন। এর আগে গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাগেরহাটে আত্মসমর্পন অনুষ্ঠানে যুক্ত হয়ে সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষনা করেন।

সুন্দরবন দস্যুমুক্ত হবার ঘোষনা অনুষ্ঠানে সুন্দরবনের সর্বশেষ ৬টি বাহিনী প্রধানসহ ৫৪ জন বনদস্যু ৫৮টি আগ্নেয়াস্ত্র ও ৩ হাজর ৩৫১ রাউন্ড গোলাবারুদ স্বরাস্ট্রমন্ত্রীর হাতে তুলে দিয়ে স্বাভাবিক জীবনে ফিরলো। আত্মসমর্পণকৃত বনদস্যু বাহিনীগুলো হলো, সত্তার বাহিনীর প্রধান মো. আ. সাত্তার মল্লিকসহ তার বহিনীর ১২ জন, শরিফ বাহিনী প্রধান মো. করিম শরীফসহ ১৭ জন, সিদ্দিক বাহিনীর প্রধান মো. মনিরুজ্জামান মুকুলসহ ৭জন, আল-আমিন বাহিনীর প্রধানস মো. আল-আমিনহ ৫জন, আনারুল বাহিনর প্রধান মো. আনোয়ারুল ইসলাম গাজীসহ ৮জন ও তৈয়ব বাহিনীর প্রধান তৈয়বুর মোড়লসহ ৫জন। অনুষ্ঠানে ইতিপূর্বে আত্মসমর্পণ করা সুন্দরবনের ৯টি বনদস্যু বাহিনীর ৮৪ জন ও সর্বশেষ আত্মসমর্পণ করা ৬টি বাহিনীর ৫৪ জন বনদস্যু সদস্যে হাতে ১ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।

এর আগে বিভিন্ন সময় সুন্দরবনের ২৬টি বাহিনীর ২‘শ ৭৪ জন সদস্য আত্মসমর্পন করেন। আত্মসমর্পনের সময় তারা ৪‘শ ৪টি অস্ত্র ও ১৯ হাজার ১‘শ ৫৩টি গোলা বারুদ জমা দেয়। এছাড়া বিভিন্ন সময় র‌্যাব অভিযান চালিয়ে সুন্দরবন থেকে ৫‘শ ৭ জন দস্যুকে আটক করে। তাদের কাছ থেকে ১ হাজার ৫‘শ ৫৬টি অস্ত্র ও ৩৩ হাজার ৩‘শ ২৪ টি গোলাবারুদ উদ্ধার করে র‌্যাব। এবং সুন্দরবনে র‌্যাবের সাথে বন্ধুকযুদ্ধে এ পর্যন্ত ১‘শ ৩৫ জন দস্যু নিহত হয়েছেন। এসব বনদস্যু সুন্দরবনসহ উপকুলীয় এলাকার জেলেদের অত্যাচার নির্যাতন ও মুক্তিপন আদায় করতো।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মসমর্পনকৃত দস্যুদের স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য ধন্যবাদ জানান। এসময় ছাত্তার বাহিনীর প্রধান ছাত্তার ও বনদস্যু নাসিম শেখের মেয়ে নাসরিন সুলতানাসহ বেশ কয়েক জনের সাথে কথা বলেন। তাদের দু:খ দুর্দশার কথা শোনেন। পরে প্রধানমন্ত্রী আত্মসমর্পনকৃত দস্যুদের মধ্যে যাদের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়া যেসব মামলা রয়েছে সেসব মামলা প্রত্যাহার করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণকে নির্দেশ দেন। এছাড়াও আত্মসমর্পনকৃত দস্যুদের মধ্যে যাদের ঘর নেই তাদেরকে ঘর এবং স্বাভাবিক জীবন যাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।

আত্মসমর্পন অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার হাবিবুন্নাহার, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসাইন মিয়া, বিজিবি’র আঞ্চলিক কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল খালেদ আল মামুন, র‌্যাব এর মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ, বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, র‌্যাব-৮ এর সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, র‌্যাব-৬ এর সিও উইং কমান্ডার হাসান ইমন আল রাজিব, খুলনা রেঞ্জ ডিআইজি দিদার আহম্মেদ, কেএমপি কমিশনার মো. হুমায়ুন কবির, বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় পুলিশ ও প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষ, আত্মসমর্পনকারী দস্যু ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে র‌্যাব মহাপরিচালক বেনজীর আহমেদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এখন বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বাস্তবায়নে, সুন্দরবন সংলগ্ন ৪টি বিশেষ র‌্যাব ক্যাম্প প্রতিষ্ঠা করা হবে। যাতে করে আর কেউ এই বনে দস্যুতার সাহস না দেখায়। দস্যুদের পৃষ্ঠপোষকদেরও সাবধান হয়ে যাবার পরামর্শ দেন তিনি।

র‌্যাবের তৎপরতায় ২০১৫ সালের ৩১ মে প্রথম বাগেরহাটের মোংলা বন্দরের ফুয়েল জেটিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে ৫০টি আগ্নেয়াস্ত্র ও ৫ হাজার রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে ৯ সহযোগিসহ দুর্র্ধষ বনদস্যু ‘মাস্টার বাহিনী’ প্রধান মোস্তফা শেখ ওরফে কাদের মাস্টার আত্মসমর্পণ করেন। এরপর পর্যায়ত্রেমে মানজার বাহিনী প্রধান মানজার সরদার, মজিদ বাহিনী প্রধান তাকবির বাগচী মজিদ, বড় ভাই বাহিনী প্রধান আবদুল ওয়াহেদ মোল্লা, ভাই ভাই বাহিনী প্রধান মো. ফারুক মোড়ল, সুমন বাহিনী প্রধান জামাল শরিফ সুমন, দাদা ভাই বাহিনী প্রধান রাজন, হান্নান বাহিনী প্রধান হান্নান, আমির বাহিনী প্রধান আমি আলী, মুন্না বাহিনী প্রধান মুন্না, ছোট শামছু বাহিনী প্রধান শামসুর রহমান, মানজু বাহিনী প্রধান মো. মানজু সরদার ও সূর্য বাহিনী প্রধান সূর্যসহ ২৬টি বনদস্যু বাহিনীর সদস্যরা আত্মসমর্পণ করে। ওই ২৬টি বনদস্যু বাহিনীর ২৭৪ সদস্য ৪০৪টি আগ্নেয়াস্ত্র ও ১৯ হাজার ১৫৩ রাউন্ড গোলাবারুদ জমা দিয়ে আত্মসমর্পণ করে।





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)