শিরোনাম:
●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
রাঙামাটি, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » শিরোনাম » দেশের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ব্যাক্তি ১৩ কেজি ওজনের চেরাগ আলীর
প্রথম পাতা » শিরোনাম » দেশের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ব্যাক্তি ১৩ কেজি ওজনের চেরাগ আলীর
মঙ্গলবার ● ৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের সবচেয়ে ক্ষুদ্রাকৃতির ব্যাক্তি ১৩ কেজি ওজনের চেরাগ আলীর

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২২ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২০মি) সিলেটের বিশ্বনাথে দেশের সবচেয়ে ক্ষুদ্রারকৃতি ও কম ওজনের ব্যক্তি ৬৫ বছর বয়স্ক চেরাগ আলী কটু। তিনি বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের চকরামপ্রসাদ গ্রামের মৃত আবদুল হামিদ ও মৃত টেকার মা দম্পতির সন্তান। চেরাগ আলীর পূর্বে তার বড় ভাই বিশ্বনাথের সবচেয়ে খাটো মানুষ ছিলেন।তিনি ৩১ ইঞ্চি অধিকারী মানুষ ছিলেন। তবে তিনি কয়েক বছর আগে মারা যান। চেরাগ আলী কটু মিয়া পাঁচ সন্তানের জনক। তার ওজন মাত্র ১৩ কেজি, উচ্চতা ৩২ ইঞ্চি।বর্তমানে সাত সদস্যের পরিবার নিয়ে রয়েছেন বিপাকে। জানা গেছে, চেরাগ আলী কটু ১২ বছর আগে নিজের জমি-জামা বিক্রি করে ভাগ্যের চাকা ঘুরানোর জন্য পাড়ি দিয়েছিলেন স্বপ্নের দেশ লন্ডনে। কিন্তু তার ভাগ্যর পরিবর্তনের সুযোগ থাকা সত্বেও এক প্রবাসী লন্ডনির কারনে প্রতারিত হন তিনি। পাঁচ সন্তানের জনক চেরাগ আলী বর্তমানে বাবার রেখে যাওয়া পারিবারিক কৃষি সম্পদ রক্ষনাবেক্ষন এবং চাষাবাদ করেছেন। কৃষিকাজ ছাড়া এর আনুসাঙ্গিক যেমন জমিতে সেচ দেওয়া এই জাতীয় ছোট খাটো কাজ করতে বেশ পারদর্শী চেরাগ আলী। নিজের পরিবারের সাত সদস্যদের বিশাল সংসার, কৃষি জমি থেকে প্রাপ্ত ফসল দিয়ে সংসার চলে না। বর্তমানে বসত ভিটা তার মূল সম্বল। চেরাগ আলীর একমাত্র পুত্র জাহেদ আহমদ (১৫) চায়ের দোকানে চাকরি করে। ছেলের উর্পাজিত টাকা দিয়ে তাদের সংসার কোন মতো চলছে। পরিবারের দু বেলা দুমুঠো ভাত জোগাড়ের ব্যবস্থা না হওয়ায় নিকটাত্মীয়রা নিয়মিত সহযোগিতা করায় কোন মতো বেঁচে আছে চেরাগ আলীর পরিবার। ১৯৯৬ সালে বিয়ের স্বাদ জাগলেও পাত্র (খাটো) পছন্দ না হওয়ায় বিয়ে করা হয়নি চেরাগ আলীর। এসময় লন্ডন এক প্রবাসী চেরাগ আলীকে লোভ দেখান ভিজিট ভিসায় লন্ডন নিয়ে যাবার। অচেনা অজানা দেশে চেরাগ আলী যেতে রাজি না হওয়ায় ধোকা দেওয়া হয় বিয়ের প্রলোভন দিয়েই। কনেকে দেখে পাত্রের পছন্দ হলেও পাত্র দেখে পাত্রীর কোন অবস্থায় পছন্দ হয়নি। এ সময় চতুর প্রবাসী আতিক মিয়ার বাড়ীতে পিতা মাতাহীন ৬৪ ইঞ্চির সুন্দরী জরিনা বেগমকে (২২) প্রলোভন দেয় চেরাগ আলীকে বিয়ে করলে সহজেই লন্ডনে যাওয়া যাবে। এর সাথে ছিল মানসিক ছাপ। তাই বাধ্য হয়েই ৬৪ ইঞ্চির সুন্দরী জরিনাকে ৩২ ইঞ্চির কালো চেরাগ আলীর সাথে বিয়ের পীড়িতে বসতে হয়। চেরাগ আলী কটু জানান, তার পিতার রেখে যাওয়া জায়গা জমি বিক্রি করে লন্ডন প্রবাসী আতিক মিয়া নামের এক ভন্ড প্রতারকের ফাঁদে পড়ে স্বপ্ন পুরনের আসায় পাড়ি দেন স্বপ্নের দেশ লন্ডনে। লন্ডনের বৃহত্তর ম্যানচেষ্টার এলাকায় সম্ভবত আজিজ মিয়ার মালিকানাধীন রেষ্টুরেন্টে কাজ হয় চেরাগ আলীর। রেষ্টুরেন্টের প্রধান ফটকে বিলাতি পোশাক পরে আতিক মিয়ার শিখানো ইংরেজী ভাষা ‘‘হ্যায়’ হ্যালো’’বলে রেষ্টুরেন্টে খেতে আসা সাদা চামড়ার পুরুষ ও মহিলাদেরকে অভিবাদন জানানোই ছিল তার প্রধান কাজ। আর এতে সাদা রঙের মানুষগুলো চেরাগ আলীর হায় হ্যালোতে মুগ্ধ হয়ে এক পাউন্ড দুই পাউন্ড করে টিপস দিত। অনেকেই আরো বেশি দিত। রেষ্টুরেন্টে আসা কোন কাষ্টমারের কাছ থেকেই খালি হাতে ফিরতে হয়নি চেরাগ আলীকে। রেষ্টুরেন্টের উপরে থাকা আর সময় মতো রেষ্টুরেন্টে এসে কাষ্টমারদের স্বাগত জানানোই তার একমাত্র কাজ। কাজ শেষে কোথায়ও বাহিরে যাওয়া কিংবা কারো সাথে কথা বলা বন্ধ করার জন্য আতিক মিয়ার এক ছেলে সিকিউরিটি গার্ডের ন্যায় সার্বক্ষনিকভাবে ছায়ার মতো পাহারা দিত। অন্যদিকে টিপসের টাকা যাতে চেরাগ আলী সরাতে না পারে সেজন্য রেষ্টুরেন্টের ভিতর ও বাহিরে লাগানো হয় সিসি টিভি ক্যামেরা। প্রতিদিন কাজ শেষে টিপসের সব টাকা আতিক মিয়া বা তার লোকজন সব নিয়ে যেতো। এভাবে দীর্ঘ প্রায় ১৫ মাস আতিক মিয়া দেশী-বিদেশী লোকদের কাছ থেকে টিপস নিয়ে কয়েক লক্ষ টাকা কামিয়ে নেয়। তার পরও প্রতারক আতিক মিয়া দেশে থাকা চেরাগ আলীর পরিবার পরিজনদের জন্য একটি টাকাও পাঠায়নি। বরং এই দীর্ঘ ১৫ মাস পর কোন টাকা পয়সা ছাড়াই অনেকটা জোর করে চেরাগ আলীকে দেশে পাঠায় প্রতারক আতিক মিয়া। তিনি বলেন, সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আতিক মিয়ার মিষ্টি কথায় মুগ্ধ হয়ে প্রচুর জায়গা জমি বিক্রি করে স্বপ্নের দেশ লন্ডনে পাড়ি জমালেও স্বপ্ন ভঙ্গ হয়। সপ্তাহের মজুরি ও বিলাতিদের টিপস স্বপ্ন দেখাতে শুরু করে চেরাগ আলীর। কিন্তু ভন্ড প্রতারক আতিক মিয়া সব অর্জন লুটে পুটে নিলে শূন্য হাতে ফিরতে হয়েছে দেশে। বর্তমানে বয়সের বারে নিজের কাজই করা কঠিন হয়ে পড়েছে। ১৫ বছর বয়সের একমাত্র ছেলে বাড়ীর পাশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিকটে চায়ের দোকানে টি বয় হিসাবে যা বেতন পায় তা দিয়ে চলে আমার পরিবার।





শিরোনাম এর আরও খবর

রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন রাবিপ্রবি’তে ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের মাস্টার্স কোর্সের উদ্বোধন
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন রাঙামাটি-২৯৯ আসনের জনগণের কাছে আমাদের পার্টির দায়বদ্ধাতা আছে : নির্মল বড়ুয়া মিলন
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী
আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি

আর্কাইভ