শিরোনাম:
●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ
রাঙামাটি, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বসত ঘর তৈরি ও ২০ হাজার টাকার লোভে সন্তান বিক্রি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বসত ঘর তৈরি ও ২০ হাজার টাকার লোভে সন্তান বিক্রি
বুধবার ● ৭ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বসত ঘর তৈরি ও ২০ হাজার টাকার লোভে সন্তান বিক্রি

---ময়মনসিংহ প্রতিনিধি :: (২৩ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৯মি.) ময়মনসিংহের ফুলবাড়িয়া বসত ঘর তৈরি ও ২০ হাজার টাকার প্রতিশ্রুতি পেয়ে দুলাল মিয়া নামে এক বাবা তার ৬ দিন বয়সী শিশুকে ঢাকার যাত্রাবাড়ি এলাকার এক ব্যক্তির নিকট বিক্রি করে দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া উপজেলার জোরবাড়ীয়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী দুলাল মিয়ার প্রথম স্ত্রী নাজমা খাতুন ৮ বছর আগে ইব্রাহিম মিয়া (২০) ও রানা হোসেন (২০) নামে দুই ছেলে রেখে মারা যান। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর পার্শ্ববর্তী গ্রামের রওশন আরাকে ৭ বছর আগে বিয়ে করেন দুলাল। এ সময়ে তার দ্বিতীয় স্ত্রী রওশন আরার ঘরে শান্তা (৭), সিয়াম (৩), সানজিদা (২) সিফাত নামে (দেড় বছর) ৪ সন্তান জন্ম নেয়। গত ২১ দিন আগে রওশন আরা আরও একটি সন্তান জন্ম হয়। কিন্তু অভাবের তাড়নায় ও একটি বসত ঘর পাওয়ার লোভে ৬ দিন বয়সী শিশুকে ঢাকার যাত্রাবাড়ি এলাকার এক ব্যক্তির কাছে প্রতিবেশি আব্দুর রউফের মাধ্যমে বিক্রি করে দেন।
শিশুটির মা রওশন আরা জানান, স্বামী পঙ্গু, সংসারে অভাব,আরও ৪টি শিশু সন্তান রয়েছে সংসারে। আব্দুর রউফ আমাদেরকে একটি নতুন ঘর নির্মাণ করে দেওয়ার কথা বলে ৬ দিনের শিশুকে ঢাকার যাত্রাবাড়ীর এক লোকের কাছে পালক হিসাবে দিয়েছে। আব্দুর রউফের ছেলে রকিব ওই লোকের বাসায় থেকে মাদ্রাসায় লেখাপড়া করে বলে জানান রওশন। তিনি চোখের জল মুছে বলেন, ‘আমরা শুনেছি ছেলে নাকি ভাল আছে। তার চিকিৎসা চলছে হাসপাতালে।’
শিশুর পিতা দুলাল বলেন, ‘আমি অভাবী মানুষ। থাকার মত আমার কোন ঘর নাই। এতগুলো সন্তান নিয়ে আমি কোথায় থাকবো, কি খাওয়াবো। পোলারে যে নিছে হেরে আমরা চিনি না। আব্দুর রউফ সব চিনে।’
দুলাল আরো জানায়, ছেলে নিয়ে তাদেরকে একটি নতুন করে ঘর নির্মাণ করে দিবেন বলে বলেছেন রউফ। তবে তারা ছেলের পরিবর্তে প্রতিশ্রুত ২০ হাজার টাকা এখনো পায়নি।
দুলালের ভাই আব্দুল মজিদ জানান, ২০ হাজার টাকা ও নতুন করে একটি ঘর নির্মাণের কথা তিনি শুনছেন। আব্দুর রউফ বলেছে, টাকা নিলে ঘর দিবে না। এ কারণে তারা টাকা নেয়নি। তবে পরিবারটির চিকিৎসা ও চাল কেনার জন্য রউফের কাছে ২০ হাজার টাকা দিয়ে গেছে বলেও জানান মজিদ।
মজিদ আরও জানান, শিশুটি নেওয়ার জন্য ঢাকা থেকে দু’জন মহিলা এসেছিল। আমি তাদেরকে চিনি না। পর দিন সকালে ভাই ভাবীর কান্নার শব্দে ঘুম ভাঙ্গার পর তিনি জানতে পারেন মহিলারা ৬ দিনের শিশুটি নিয়ে গেছে। তিনি আরও বলেন, শিশুটি আমার সম্পর্কে ভাতিজা। পাশের বাড়িতে আমি থাকি। আমি জানি না শিশুটিকে কে নিল। মজিদ আরও জানান, শিশুটি নেওয়ার সময় তারা কোন লিখিতও করেনি।
এদিকে বিষয়টি নিয়ে, আব্দুর রউফের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।





প্রধান সংবাদ এর আরও খবর

বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)