শনিবার ● ১০ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় সকালে নিখোঁজ শিশুর লাশ রাতে বাঁশঝাড় থেকে উদ্ধার
ভালুকায় সকালে নিখোঁজ শিশুর লাশ রাতে বাঁশঝাড় থেকে উদ্ধার
ময়মনসিংহ প্রতিনিধি :: (২৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৩মি.) ময়মনসিংহের ভালুকা উপজেলায় সকালে নিখোঁজ হওয়া শিশুর লাশ রাতে বাড়ির পাশের বাঁশঝাড় থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত ফারজানা আক্তার (৬) উপজেলার পাঁচগাও গ্রামের ঢাকিরভিটা গ্রামের ফজলুল হকের মেয়ে। শিশুটির বাবা ফজলুল হক বলেন, ‘আমার সঙ্গে কারও কোনো শুত্রুতা নেই।’ আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।
ভালুকা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম সুমন জানান, উপজেলার পাঁচগাও গ্রামের ঢাকিরভিটা জঙ্গলের বাঁশঝাড় থেকে গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
ওসি মাজহারুল পরিবারের বরাতে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে ফারজানা বাড়ি থেকে নিখোঁজ হয়। সারাদিন খোঁজাখুজির পর রাত ১০টার দিকে পুলিশকে ঘটনা জানানো হয়।
পরে ‘পুলিশ পাশের গ্রামের জঙ্গল থেকে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।’
এ ঘটনায় এখনও কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা দায়েরের প্রস্তুতির পাশাপাশি লাশ ময়মনাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে আরও জানান ওসি।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক