শিরোনাম:
●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ●   শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ●   রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান ●   বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ ●   নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি ●   নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র ●   ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ●   গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় ●   রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ ! ●   অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে ●   ঈশ্বরগঞ্জে আইসিটি ভবন নির্মাণে বাধা : শিক্ষকদের মানববন্ধন ●   তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু ●   কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ ●   ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ●   অজিতানন্দ মহাথেরোর পিতা-মাতার স্মরণে অষ্টপরিষ্কারসহ সংঘদান ও জ্ঞাতিভোজন অনুষ্ঠান অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটি পূর্ণগঠন : সভাপতি নির্মল বড়ুয়া মিলন, সম্পাদক শ্যামল চৌধুরী ●   ঈশ্বরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন ●   নবীগঞ্জে বাংলা বর্ষবরণ উৎসব উদ্বোধন করলেন এমপি রেজা কিবরিয়া ●   আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ ●   ঝালকাঠিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন ●   বাঙ্গালির জীবনে বাংলা নববর্ষ ও কিছুকথা ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু ●   বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা ●   আঠারবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের মাদক-জুয়া বিরোধী শপথ ●   নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা ●   আগামীকাল বাংলা বছরের শেষদিন চৈত্র সংক্রান্তি
রাঙামাটি, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » দেড় শতাধিক গাছ কাটল বিদ্যুৎ বিভাগ : এলাকাবাসীর মামলার প্রস্তুতি
প্রথম পাতা » সকল বিভাগ » দেড় শতাধিক গাছ কাটল বিদ্যুৎ বিভাগ : এলাকাবাসীর মামলার প্রস্তুতি
রবিবার ● ১১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় শতাধিক গাছ কাটল বিদ্যুৎ বিভাগ : এলাকাবাসীর মামলার প্রস্তুতি

---বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে এলজিইডি সড়কের পাশের ছোটবড় দেড় শতাধিক গাছ পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ কর্তন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।গত বৃহষ্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই সড়কের দেড় কিলোমিটার অংশজুড়ে ছায়াদানকারী এসব গাছ একেবারেই গোড়ায় কর্তন করা হয়। বিদ্যুৎ লাইনের নীচে থাকা এসব গাছ গোড়ায় কর্তন করা হলেও, লাইন থেকে দূরে থাকা কিছু গাছও গোড়ায় কর্তন থেকে বাদ যায়নি। কর্তন করা গাছ ও গাছের ডালপালা ইচ্ছেমত হরিলুট হলেও নিশ্চুপ ভূমিকা পালন করেছে পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষ। এমন অভিযোগ এনে দেড়শতাধিক গাছ একেবারেই গোড়ায় কর্তন করা ও হরিলুট হওয়ায় হতবাক এলাকাবাসী ব্যক্ত করেছেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। প্রস্তুতি নিয়েছেন পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা দায়েরের। গাছ কর্তনের খবর পেয়ে বৃহষ্পতিবারই ঘটনাস্থলে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের কর্মকর্তারা। তাদের উপস্থিতির কারণে কর্তনের হাত থেকে রক্ষা পায় ওই সড়কের বেশ কিছু গাছ। তবে, বিদ্যুৎ লাইনের নীচে থাকা গাছ গোড়ায় কর্তনের নিয়ম রয়েছে বলে জানিয়েছে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিস। কর্তন করা কিছু গাছ ও ডালপালা লোকজন নিয়ে গেছে বলে স্বীকার করেন তারা।
জানা গেছে, গত বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার অলংকারী ইউনিয়নের রামধানা (দক্ষিণপাড়া) গ্রামের লিয়াকত আলীর বাড়ীর সামনে থেকে উত্তরের পল্লীবিদ্যুৎ’র সাব-স্টেশনের সামনে পর্যন্ত এলজিইডি সড়কের প্রায় দেড় কিলোমিটার অংশজুড়ে থাকা রেইনট্রি, অর্জুন, কুল, জলপাই, লাটিম ও জারুলসহ বিভিন্ন প্রজাতির ছোটবড় প্রায় ১৫৭টি গাছ একেবারেই গোড়ায় কর্তন করে পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিস কর্তৃপক্ষ। এসময় লাইনের নীচে না থাকা কিছু গাছও গোড়ায় কর্তন করা হয়। কর্তন করা কিছু গাছ ও গাছের ডালপালা হরিলুট করে লোকজন। এলাকাবাসী এভাবে গাছ কর্তনের বিষয়ে জানতে চাইলে ইউএনও’র অনুমতি সাপেক্ষে এগুলো কর্তন করা হচ্ছে বলে তাদেরকে জানানো হয়।
রবিবার দুপুরে স্থানীয় গনমাধ্যমকর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় শতাধিক গাছ গোড়ায় কর্তন, কিছু গাছ ও ডালপালা পাশের খালে ফেলে রাখা এবং কিছু গাছ ও ডালপালা হরিলুটের সত্যতা পান।
এলাকার অনেকে জানান, সরকার রোপনের পাশাপাশি স্থানীয় রামধানা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও রামধানা শাহজালাল ইসলামী পাঠাগার ওই সড়কের পাশজুড়ে এসব গাছগুলো রোপন করেছিল।
রামধানা সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, কর্তন করা গাছগুলো বিদ্যুৎ লাইনের নীচে থাকলে কর্তৃপক্ষ ডালপালা ছাটাই করতে পারত। তাই বলে এতগুলো গাছ গোড়ায় কেটে ফেলতে হবে? কর্তন করা গাছ ও ডালপালা লোকজনকে হরিলুট করতে দিতে হবে? আমরা এ ঘটনায় পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম, এজিএম ও স্থানীয় সাব-স্টেশনের সিনিয়র ইনচার্জের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছি।
উপজেলা বন কর্মকর্তা জয়নুল আবেদীন সাংবাদিকদের বলেন, গাছ কর্তনের ব্যাপারে আমি অবগত নই। তবে, বিদ্যুৎ লাইনের নীচে থাকা গাছের ডালপালা ছাটাই করার কথা। কিন্তু গোড়ায় গাছ কর্তন করতে হবে কেন?
পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের এজিএম নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, বিদ্যুৎ লাইনের নীচে থাকা গাছ গোড়ায় কর্তনের নিয়ম রয়েছে। আমরা কাজে ব্যস্ত থাকার সুযোগে কর্তন করা কিছু গাছ ও ডালপালা লোকজন নিয়ে গেছে।
পল্লীবিদ্যুৎ বিশ্বনাথ জোনাল অফিসের ডিজিএম সামিউল কবির সাংবাদিকদের বলেন, গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষ্যেই আমরা বিদ্যুৎ লাইনের নীচে ও আশপাশে থাকা গাছের ডালপালা ছাটাই করে থাকি। তাছাড়া, বিদ্যুৎ লাইনের ১০ ফুটের ভেতরে থাকা গাছ ও ডালপালা কর্তনের নিয়ম রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার সাংবাদিকদের বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছি। নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় পরবর্তীতে সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে জানতে চাইব।





সকল বিভাগ এর আরও খবর

রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে :  বহ্নিশিখা জামালী স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী
শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০ বৃষ্টিতে নলছিটিতে বাস খাদে, আহত প্রায় ২০
নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি নান্দাইলের বিদ্যালয়ে দুই শিক্ষিকার অলৌকিক উপস্থিতি
নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্যমাত্রা অর্জনে সোলার সরঞ্জামের শুল্ক প্রত্যাহার ও গ্রিড সুবিধা সহজ করার দাবি ওমেরা সিইও-র
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)