শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কে এই জুঁই, ভোটে কেমন করবেন তিনি?
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কে এই জুঁই, ভোটে কেমন করবেন তিনি?
বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কে এই জুঁই, ভোটে কেমন করবেন তিনি?

---অনলাইন ডেস্ক :: সারা দেশে জেঁকে বসছে শীত। চায়ের কাপে ঝড় তুলেছে নির্বাচন। পিছিয়ে নেই পার্বত্য জেলা রাঙামাটিও।

আনুষ্ঠানিকতার আগেই সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন। তাদেরই একজন জুঁই চাকমা। গত রবিবার (১১ নভেম্বর) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

একমাত্র নারী প্রার্থী হিসেবে এই আসনে জুঁই সবার মনোযোগ কেড়েছেন। সমাজ পরিবর্তনের স্বপ্ন আর সাধারণের দুঃখ-দুদর্শার কথা শুনতে ঘুরছেন দ্বারে দ্বারে। প্রতিশ্রুতি দিচ্ছেন তা লাঘবের।

জুঁই চাকমা বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য। বাড়ি দুর্গম বরকল উপজেলার বড় হরিণা ইউনিয়নের রাঙাপানি ছড়ায়। তিনি ‘সিএইচটি মিডিয়া টোয়েন্টিফোর ডটকম’ নামে একটি অনলাইন পত্রিকার বার্তা সম্পাদকও।

ছাত্রজীবনে জুঁই সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) ছাত্রী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। জুডো ও আর্চারিতে জেলায় তার সুনাম রয়েছে। আর্চারির জাতীয় দলেও খেলেছেন।

জুঁই চাকমা ২০১৫ সালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন। দল থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পর চলতি বছরের সেপ্টেম্বর থেকে জেলার ১০টি উপজেলার বিভিন্ন প্রান্তে পার্টির পক্ষ থেকে ব্যানার-ফেস্টুন ও পোস্টার টানিয়ে প্রচারণা চালাচ্ছেন।

নিজের স্বপ্নের কথা জানিয়ে জুঁই চাকমা পরিবর্তন ডটকমকে বলেন, দেশের অন্য এলাকা থেকে পার্বত্য রাঙামাটির পেক্ষাপট ভিন্ন। এখানকার মানুষ নানা সঙ্কটের মধ্যে জীবন পার করেন। যোগাযোগ ব্যবস্থার অবস্থা বেহাল। সুপেয় পানির সঙ্কট তীব্র। শিক্ষা ও স্বাস্থ্যখাতে পিছিয়ে বেশিরভাগ জনগোষ্ঠী।

আর এসব জায়গাতেই কাজ করতে চান বাম এই রাজনীতিক, ‘ব্যক্তিস্বার্থে নয়, জনগণের স্বার্থেই আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। বর্তমানে যেভাবে সবকিছুতে দলীয়করণ করা হচ্ছে, এতে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। এ অবস্থার পরিবর্তন ঘটাতেই আমি ভোটে দাঁড়িয়েছি।’

জুঁই চাকমার অভিযোগ, প্রশাসন তার প্রতি পক্ষপাত আচরণ করছে। নির্বাচন ঘিরে পথসভার অনুমতি দেয়নি। অথচ ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অন্য দলের সম্ভাব্য প্রার্থীরা নির্বিঘ্নে সভা-সমাবেশ করছেন। প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি বিশ্বাস করেন, নির্বাচনে জয়-পরাজয় মূখ্য নয়। নির্বাচন কমিশন নিরপেক্ষ ভূমিকায় থাকলে এবং ভোট অবাধ ও সুষ্ঠু হলে ভোটাররা তার পক্ষেই রায় দিবেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাঙামাটি জেলার সাবেক সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী বলেন, ‘বিভিন্ন সময়ে এখানে যারাই বিজয়ী হয়েছে, ব্যক্তিস্বার্থে ডুবে থেকেছেন। জুঁই ব্যতিক্রমী মানুষ। আশা করি, তিনি মেহনতী মানুষের কথা বলবেন। মানুষও তাকে মূল্যায়ন করবেন।’

রাঙামাটি আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৮ হাজার ২৪৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৫৩ জন এবং পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৩৯৫ জন।

গতকাল মঙ্গলবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় ঢাকায় পার্টির কেন্দ্রী কার্যালয়ে জুঁই চাকমা তার দল বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক সাইফুল হক এর হাত থেকে দলীয় চুড়ান্ত মনোনয়নপত্র গ্রহন করেছেন।  সূত্র : পরিবর্তন





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)