বুধবার ● ১৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহে কথিত বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত
ময়মনসিংহ প্রতিনিধি ::ময়মনসিংহে বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে জেলা গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সুমন (২৭) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ বলছে সুমন নগরীর একজন শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী,তার বিরুদ্ধে মাদক, সন্ত্রাসী, ডাকাতি, চুরি ও ছিনতাইসহ ১০ টিরও বেশি মামলা রয়েছে। এছাড়াও নিহত সুমন পলাতক এবং ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। নিহত সুমন নগরীর চরকালিবাড়ী এলাকার সুরুজ ড্রাইভার ওরফে গোলাম মোস্তফার ছেলে।
আজ বুধবার (১৪ নভেম্বর) মধ্যরাত পৌনে ২ টার দিকে শহরতলীর শম্ভুগঞ্জের চরপুলিয়ামারী এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শাইখ সিরাজ রোডে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’র কনস্টেবল ইলিয়াছ মিয়া, রানাউল ইসলাম নামে ২ পুলিশ সদস্য আহত হলে তাদের উদ্ধার করে জেলা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানায় পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার মধ্যরাতে ডিবি ওসি এবং ওসি তদন্তের নেতৃত্বে ডিবি’র দু’টি টিম শহরতলীর শম্ভুগঞ্জ এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চলাকালে চরপুলিয়ামারী এলাকার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের শাইখ সিরাজ রোডে পাকা রাস্তাার পাশে পৌছলে অজ্ঞাতনামা ৬/৭ জন মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে ইট,পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে।
এসময় গুলা-গুলির একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পুলিশ সে সময় শীর্ষ মাদক ব্যবসায়ী সুমন গুলিবিদ্ধ অবস্থায় পরে থাকতে দেখে চিকিৎসার জন্য দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে আরও জানান ডবি’র ওসি।
পরে ঘটনাস্থল থেকে ৪ কেজি গাঁজা ও ১০ রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়। এঘটনায় কোতোয়ালী মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।





আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি