শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে জগদ্বাত্রী পূজা উপলক্ষে ৪ দিন ব্যাপী নানান আয়োজন
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়াতে জগদ্বাত্রী পূজা উপলক্ষে ৪ দিন ব্যাপী নানান আয়োজন
বৃহস্পতিবার ● ১৫ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙ্গুনিয়াতে জগদ্বাত্রী পূজা উপলক্ষে ৪ দিন ব্যাপী নানান আয়োজন

---মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের মহাজন পাড়ার “শ্রীশ্রী হরে কৃষ্ণ যুব সংঘ” ও পারুয়া এলাকাবাসীর উদ্যোগে সার্ব্বজনীন শ্রীশ্রী জগদ্বাত্রী মায়ের পূজা ও চট্টলার বৈষ্ণবকুল তিলক শিরোমণি প্রভুপাদ শ্রীল কানায় দাস গোস্বামী মহারাজ এর ১৪তম বার্ষিক তিরোভাব তিথি স্মরণ এবং শ্রীশ্রী রাধামাধব মন্দিরের বাৎসরিক মহোৎসব উপলক্ষে ৪ দিন ব্যাপী নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গণে কাল ১৬ নভেম্বর শুক্রবার থেকে শুরু।
শুক্রবার ১৬ নভেম্বর শ্রীশ্রী গীতাপাঠ প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে “নবদিগন্ত গীতা শিক্ষা নিকেতনের সকল ছাত্র-ছাত্রীবৃন্দরা”। গীতাপাঠ প্রতিযোগীতা অনুষ্ঠানটি পরিচালনা করবেন শ্রীশ্রী রাধামাধব মন্দিরের সাধারণ সম্পাদক ও জঙ্গল পারুয়া ইমাম আবু হানীফা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত্র বসাক, প্রতিযোগীতা শেষে গৌধুলী লগ্নে অনুষ্ঠিত হবে শ্রীশ্রী জগদ্বাত্রী মায়ের শুভ অধিবাস।
শনিবার ১৭ নভেম্বর ঊষালগ্নে নগর কীর্ত্তন,সকাল ৭ ঘটিকায় শ্রীশ্রী জগদ্বাত্রী মায়ের পূজা ও দুপুর ১২ ঘটিকায় মায়ের রাজভোগ এবং ভোগ আরতি। দুপুর ২ ঘটিকায় “শ্রীশ্রী হরে কৃষ্ণ যুব সংঘ সাংস্কৃতিক বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রী ও স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে”। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবেন রুবেল বসাক ও দোলন বসাক। বিকাল ৫ ঘটিকায় ধর্মীয় আলোচনা সভা উদ্ভোধন করবেন বাংলাদেশ সনাতনী সমাজ কল্যাণ পরিষদ চট্টগামের সভাপতি যাদব কুমার বসাক। রতন দাশ গুপ্ত এর সভাপতিত্বে ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধর্মীয় আলোচক ও দানবীর প্রকৌশলী তড়িৎ সেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গুনিয়া মহিলা কলেজের অধ্যাপক অসীম কুমার শীল। ধর্মীয় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি দীপেন সাহা,রাঙ্গুনিয়ার ৫ নং পারুয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জাহেদুর রহমান তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা শাখার পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বিভুতিভূষন সেন, সাহাব্দীনগর পারুয়ার উদিয়মান সমাজ সেবক প্রদীপ কুমার সেন, রাজাভুবন উচ্চ বিদ্যায়ের শিক্ষক অমূল্য বসাক।
মহোৎসব উদ্যাপন পরিষদের কার্য্যকরী সভাপতি তুষার বসাক ও সহ-সাধারণ সম্পাদক বাবলু বসাক জানান, ১৮ নভেম্বর রবিবার ব্রাহ্ম মুহুর্তে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনের শুভারম্ভ ও সকাল ৮ ঘটিকায় মঙ্গলারতি,গুরুপূজা,তুলসী আরতি,দর্শণ আরতি, বেলা ১১.৩০ ঘটিকায় শ্রীশ্রী রাধামাধবের রাজভোগ ও ভোগারতি, দুপুর ১টা ও রাত ১০ ঘটিকায় আনন্দ বাজারে মহাপ্রসাদ বিতরণ করা হবে। ১৯ নভেম্বর ঊষালগ্নে শ্রীশ্রী হরিনাম সংকীর্ত্তনের পূর্ণাহুতি ও নগর পরিক্রমার মধ্যে দিয়ে ৪ দিন ব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)