শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে : নির্বাচন কমিশনার
প্রথম পাতা » জাতীয় » একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে : নির্বাচন কমিশনার
শুক্রবার ● ১৬ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে : নির্বাচন কমিশনার

---ময়মনসিংহ প্রতিনিধি :: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহমবুব তালুকদার। তিনি বলেন, ‘এ পর্যন্ত যতগুলো নির্বাচন হয়েছে, সব নির্বাচনে সেনা মোতায়েন ছিল। এবার আমরা অতীতের সেনা মোতায়েনের ফলাফল বিশ্লেষণ করে সেনাবাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে তা আলাপ-আলোচনার মাধ্যমে ঠিক করবো।’

আজ শুক্রবার (১৬ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের পরিবেশ ও আইনশৃংখলা রক্ষায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান, ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. সুভাষ চন্দ্র্র বিশ্বাস, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, র‌্যাব ও বিজিবি প্রতিনিধিসহ সকল রিটার্নিং অফিসার, জেলা ও উপজেলা নির্বাচন অফিসারগণ উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার জানান, ‘সেনাবাহিনীকে এমন জায়গায় রাখা হবে, যেখানে সেনাবাহিনীর উপস্থিতির দরকার হবে সেখান থেকে ২০ থেকে ৩০ মিনিটের মধ্যে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌছাতে পারবে। তাতে সেনাবাহিনীর পার্টিসিপেশন আগের চেয়েও বাস্তবসম্মত হবে এবং জনগণের প্রত্যাশা বা আস্থা অর্জনে সক্ষম হবো।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নির্বাচনতো একধাপ পেছানো হয়েছে। আর পেছানো সম্ভব হবে না। কারণ ১১/১২ জানুয়ারী বিশ্ব ইজতেমা দু’দাপে শুরু হবে। এছাড়াও কতগুলো বাস্তব অসুবিধা আছে। আবার কতগুলো প্রশাসনিক অসুবিধা আছে। আবার সাংবিধানিক কিছু অসুবিধাও দেখা দিয়েছে। কাজেই নির্বাচন কমিশন ঘোষিত ৩০ ডিসেম্বরই নির্বাচন অনুষ্ঠিত হবে, এটাই নির্বাচন কমিশনের ফাইনাল ডিসিশন।’

বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার প্রসঙ্গে মাহবুব তালুকদার বলেন, ‘বিএনপির মহাসচিবের সাথে কথা হয়েছে। তাদের কাছে তালিকা চাওয়া হয়েছে। তালিকা দিলে পদক্ষেপ নেয়া হবে।’

অবাধ নির্বাচনের ব্যাপারে খুবই আশাবাদী বলে উল্লেখ করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় এবারের নির্বাচন সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও অংশীদারমূলক হবে। এই নির্বাচনের মাধ্যমে সমগ্র জাতির প্রত্যাশা পূরণ করা সম্ভব হবে বলে আরও জানান তিনি।’





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)