শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » আ’লীগে মিলন নাকি নতুন মুখ, বিএনপিতে আব্দুল মান্নান তালুকদার
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » আ’লীগে মিলন নাকি নতুন মুখ, বিএনপিতে আব্দুল মান্নান তালুকদার
রবিবার ● ১৮ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ’লীগে মিলন নাকি নতুন মুখ, বিএনপিতে আব্দুল মান্নান তালুকদার

---সিরাজগঞ্জ প্রতিনিধি :: নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেয়ার সময় যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থীদের দৌড়ঝাপ বেড়ে গেছে। গত কদিন ধরে আওয়ামীলীগ-বিএনপি প্রার্থীরা নিজনিজ এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন। এলাকায় নিজেদের স্ব-স্ব অবস্থান তুলে ধরে দলের হাইকমান্ডে লবিং গ্রুপিং চালিয়ে যাচ্ছেন। তবে উভয় দলের স্থানীয় নেতাকর্মীদের দাবী, দলের জন্য নিবেদন প্রাণ, দলের দুঃসময়ের কান্ডারী, কর্মী বান্ধব ও সাধারণ মানুষের কাছে স্বজ্জন হিসেবে পরিচিত এমন ব্যক্তিকে যেন মনোনয়ন দেয়া হয়। দলীয় সুত্র বলছে, আসনটিতে বিএনপি থেকে বিগত সময়ের চারবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল মান্নান তালুকদার মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। অন্যদিকে, আওয়ামীলীগ থেকে বর্তমান সাংসদ পলাশডাঙ্গা যুব-শিবিরের সহঅধিনায় গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এগিয়ে রয়েছেন। তবে তিনি কোন কারণে বঞ্চিত হলে নতুন মুখ আসছে। আসনটিতে বিএনপিতে থেকে আরো মোট ৬জন তিনজন প্রার্থী এবং আওয়ামীলীগ থেকে সাংবাদিক ও ব্যবসায়ীসহ মোট ২০জন দলীয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
বিএনপি দলীয় সুত্রমতে, ১৯৯১ সাল থেকে পর পর চারবার আব্দুল মান্নান তালুকদার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন। সংসদ সদস্য থাকাকালীন রায়গঞ্জ-তাড়াশ সলঙ্গায় রাস্তাঘাট ও স্কুল-কলেজসহ বিভিন্ন সেক্টরে উন্নয়ন করেন। কিন্তু ২০০৮ সালে তিনি আওয়ামীলীগ প্রার্থী ইসহাক হোসেন তালুকদারের কাছে হেরে যান। সেই থেকে আসনটি বিএনপির হাতছাড়া রয়েছে। একাদশ নির্বাচনে আসনটি পুনরুদ্ধার করতে নেতাকর্মীরা আব্দুল মান্নান তালুকদারের পাশে ঐক্যবদ্ধ রয়েছে। তিনিই আসনটিতে মনোনয়ন পাবেন বলে নেতাকর্মীরা ইতোমধ্যে নিশ্চিত হয়ে গেছেন। তবে আসনটিতে আব্দুল মান্নান তালুকদার ছাড়াও তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীরবিএনপি নেতা উপজেলা পরিষদের চেয়ারম্যান আয়নুল হক ও বিএনপি নেতা সাইফুল ইসলাম শিশির, আইনজীবী গোলাম মোস্তফা ও রাকিবুল আলম মিয়া অপু দলীয় মনোনয়ন উত্তোলনের পাশাপাশি নির্বাচনী মাঠে কাজ করছেন।
আওয়ামীলীগ দলীয় সুত্র জানা যায়, ২০০৮ সাল থেকে আসনটি সংসদ সদস্য আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদারের নেতৃত্বে আওয়ামীলীগের দখলে যায়। ২০১৪ সালের ৬ অক্টোবর তার মৃত্যুর পর বীর মুক্তিযোদ্ধা তাড়াশ উপজেলা আওয়ামীলীগের কান্ডারী ম.ম আমজাদ হোসেন মিলন মনোনয়ন পান। বিনা প্রতিদ্বন্ধিতায় এমপি নির্বাচিত হলেও তিনি রায়গঞ্জ-তাড়াশের উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রতিটি গ্রামে উন্নয়নের ছোয়া লেগেছে। বিশেী ষ করে ডিজিটাল স্কুল ব্যবস্থা চালু করে উপজেলায় চমক সৃষ্টি করেছেন। একাদশ সংসদ নির্বাচনে তিনি প্রভাবশালী একজন প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন। তিনি ছাড়াও আসনটিতে প্রায় এক ডজনের নবীন-প্রবীন প্রার্থী মাঠে নেমেছে। ---ইতোমধ্যে আসনটি থেকে আমজাদ হোসেন মিলন ছাড়াও আসনটিতে আরো ১৯জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যো শিল্পপতি ও সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী রয়েছে। মনোনয়ন প্রত্যাশীরা আওয়ামীলীগের সাবেক সদস্য ও সলঙ্গা থানা আওয়ামীলীগের উপদেষ্টা লুৎফর রহমান দিলু, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ সাখাওয়াত হোসেন সুইট, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য প্রয়াত সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে এ্যাড. ইমরুল হোসেন ইমন তালুকদার, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাদি আলমাজি জিন্নাহ্, সাধারণ সম্পাদক শারিফুল আলম শরিফ, সাংবাদিক ড. মিঠুন মোস্তাফিজ, শ্রমবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল হালিম খান দুলাল, স্বাচিপ নেতা ডা. আব্দুল আজিজ সরকার, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি-উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, তাড়াশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, রায়গঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য গোলাম হোসেন সুমন সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব সুজন সরকার, সাবেক যুবলীগ আলহাজ্ব সাইদুল ইসলাম খান পল, শাহ আলম চৌধুরী ও রাশিদা ভানু বেবি দলীয় মনোনয়ন পত্র কিনেছেন। তবে দলীয় নেতাকর্মীরা বলছেন, এবার আসনটিতে মিলনই মনোনয়ন পাচ্ছেন নাকি নতুন কোন মুখ মনোনয়ন নিয়ে মাঠে নামবেন। তবে বিএনপির হেভিওয়েট প্রার্থী আব্দুল মান্নান তালুকদারের সাথে লড়াইয়ে মাঠে আমজাদ হোসেন মিলন পারফেক্ট বলে নেতাকর্মীরা মনে করছেন।





রাজশাহী বিভাগ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান
আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু
আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত
আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের  অভিযোগ আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)