শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহের ৫টি আসনে নির্বাচনে বাবা-ছেলে ভাইয়ে-ভাইয়ে, চাচা-ভাতিজার মনোনয়ন লড়াই
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহের ৫টি আসনে নির্বাচনে বাবা-ছেলে ভাইয়ে-ভাইয়ে, চাচা-ভাতিজার মনোনয়ন লড়াই
বুধবার ● ২১ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহের ৫টি আসনে নির্বাচনে বাবা-ছেলে ভাইয়ে-ভাইয়ে, চাচা-ভাতিজার মনোনয়ন লড়াই

---ময়মনসিংহ প্রতিনিধি :: (৭ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩৭ মি.) ময়মনসিংহ জেলায় ১১টি সংসদীয় আসনের মধ্যে ৫টি আসনে এবারের নির্বাচনে বাবা-ছেলে,ভাইয়ে-ভাইয়ে ও চাচা-ভাতিজার মনোনয়ন পাওয়া নিয়ে রীতিমত লড়াই চলছে। ময়মনসিংহ-৪ সদর, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা,ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া ও ময়মনসিংহ-৯ নান্দাইল, ময়মনসিংহ-৮ ঈশ^রগঞ্জ, আসনে ভোটের মাঠে আওয়ামীলীগ-বিএনপি ও জাতীয় পার্টিতে মনোনয়ন নিয়ে বাবা-ছেলে ভাইয়ে-ভাইয়ে, চাচা-ভাতিজার মধ্যে রীতিমত মনোনয়ন লড়াইয়ে অবর্তীর্ণ সকলেই নিজ নিজ মনোনয়ন পাওয়া নিয়ে শতভাগ আশাবাদী।

জেলার সংসদীয় ১১টি আসনের মধ্যে ৫টি আসনে ময়মনসিংহ-৪ (সদরে) বাবা-ছেলে, ময়মনসিংহ-৫ মুক্তাগাছা ও ময়মনসিংহ-৯ নান্দাইল থেকে ভাইয়ে-ভাইয়ে, ময়মনসিংহ-৮ ঈশ^রগঞ্জ ও ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়ায় বিএনপির মনোনয়ন ভাগিয়ে নিতে চাচা-ভাতিজার লড়াই চলছে। নান্দাইলে জাতীয় পার্টি থেকে দুই সহোদর দলীয় মনোনয়ন ক্রয় করেছেন। মনোনয়ন ইস্যুতে একে অপরকে ছাড় দিতে নারাজ।

ময়মনসিংহ-৪ সদর আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নের আবেদনপত্র কিনেছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও তার ছেলে ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।

ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনে বিএনপি’র দলীয় মনোনয়ন ক্রয় করেছেন সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ জেলা বিএনপি’র সভাপতি এ কে এম মোশাররফ হোসেন এফসিএ। তার অনুজ সহোদর ময়মনসিংহ জেলা বিএনপি’র সহ-সভাপতি জাকির হোসেন বাবলুও (ক্লাসিক বাবলু) মুক্তাগাছা আসন থেকে বিএনপি’র মনোনয়ন ক্রয় করেছেন।

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসন থেকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি ইঞ্জিনিয়ার শামছউদ্দিন আহমদ ও তার ভাতিজা ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য আখতারুল আলম ফারুক বিএনপি’র দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন। চাচা-ভাতিজা একই দলের রাজনীতি করলেও দীর্ঘদিন ধরে দু’জনের মধ্যে দ্বদ্বও চলে আসছে। এখন মনোনয়ন ইস্যুতে সম্পর্কটা আরো খারাপ হয়ে গিয়েছে।

ময়মনসিংহ-৮ ঈশ^রগঞ্জ আসনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন ক্রয় করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক এমপি মোঃ আবদুছ ছাত্তার ও তার ভাতিজা বর্তমান ঈশ^রগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। দু’জনেই দলীয় মনোনয়ন পাবেন বলে আশাবাদী। চাচা-ভাতিজা দুই মেরুতে অবস্থান নিয়ে একই দলের মনোনয়ন চাওয়ায় রয়েছে বৈরিতা। চাচা ভাতিজা একে অপরকে টেক্কা দিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন দীর্ঘদিন ধরে।

ময়মনসিংহ-৯ নান্দাইল আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন ক্রয় করেছেন সৌদী আরব বিএনপি’র পূর্বাঞ্চল কমিটির সভাপতি এ কে এম রফিকুল ইসলাম ও তার সহোদর সাবেক নান্দাইল পৌরসভার মেয়র একাধিবার কারা নির্যাতিত এফএম আজিজুল ইসলাম পিকুল। দুই সহোদরেই মনোনয়ন প্রত্যাশায় এলাকায় কাজ করছেন।

এছাড়াও নান্দাইল আসন থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশায় জাতীয় পার্টি থেকে দুই সহোদর মনোনয়ন ক্রয় করেছেন। জাতীয় পার্টির নান্দাইল উপজেলা শাখার সভাপতি মোঃ হাসনাত মাহমুদ তালহা ও তার সহোদর ছোটভাই হাসনাত মাহমুদ তারিক দুজনই মনোনয়নপত্র ক্রয় করেছেন। তবে তারা দু’জনই পৃথকভাবে দাবি করে জানান, মনোনয়ন প্রশ্নে বিরোধ থাকলেও দল যাকে মনোনয়ন দিবে তার হয়েই আমরা ভোটের মাঠে দলীয় প্রার্থীর জয় নিশ্চিত করতে কাজ করবো ইনসাল্লাহ।





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ