বুধবার ● ৩০ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » মাসিক মৌচাকের ১৬ বছর পূর্তি উত্সব ৪ জানুয়ারী
মাসিক মৌচাকের ১৬ বছর পূর্তি উত্সব ৪ জানুয়ারী

ঢাকা প্রতিনিধি:: জাতীয় প্রকাশনা মাসিক মৌচাকের ১৬ বছর পূর্তি উত্সব ও চাটগাঁইয়া গানের অনুষ্ঠান আগামী ৪ জানুয়ারী বিকাল ৩টায় ঢাকার শাহবাগস্থ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হবে৷ এ উত্সবে প্রধান অতিথি থাকবেন, বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এড. ফজলে রাব্বী মিয়া এম.পি৷ প্রধান আলোচক থাকবেন, মত্স্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এম.পি৷ অনুষ্ঠানের উদ্বোধন করবেন, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. গোলাম রহমান৷ বিশেষ অতিথি থাকবেন, রূপালী ব্যাংক লিমিটেডের পরিচালক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, ইউনিয়ন ইন্সু্যরেন্স কোম্পানী লিমিটেডের চেয়ারম্যান মোজাফ্ফর হোসেন পল্টু, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ্) বাংলাদেশের সিনিয়র পরিচালক হামিক ড. রফিকুল ইসলাম ও রেমোচটক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মোঃ কামাল উদ্দিন৷ উত্সবে সভাপতিত্ব করবেন, মাসিক মৌচাক এর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক স.ম. জিয়াউর রহমান৷ অনুষ্ঠানে চট্টগ্রামের কৃতি শিল্পীবৃন্দ চাটগাঁইয়া গান পরিবেশন করবেন৷





বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি
মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে
আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি