শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি
সোমবার ● ৩ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসে র‌্যালি

---ষ্টাফ রিপোর্টার :: রাঙামাটিতে ২৭ তম আন্তর্জাতিক ও ২০তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩ডিসেম্বর) সকাল ৯টায় জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে র‌্যালি শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাঙামাটি প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র থেকে র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনাসভায় মিলিত হয়।

অনুষ্ঠিত র‌্যালি ও আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে র‌্যালি ও আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ, সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার, প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের সাধারণ সম্পাদক নুরুল আবছার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা অমর চাঁন চাকমা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাঙামাটি সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, করুণা বা দয়া নয় মনুষ্যত্বের নিরিখে আমাদের প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে। তাদের সুপ্ত প্রতিভাগুলোকে গুরুত্ব দিয়ে সমাজে তুলে ধরতে হবে। তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা, বয়স্ক ও বিধবাদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তাদের ভাতা প্রদান’সহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ করছেন। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

পরে সমাজে প্রতিবন্ধীতা উত্তরণে কাজ করায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের সম্মাননা সনদ ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, ট্রাই সাইকেল, সাদাছড়ি, ক্রাচ্ ও চেক প্রদান করেন অতিথিরা। শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় পরিবেশিত হয় নৃত্য ও সঙ্গীতানুষ্ঠান।

এবারে দিবসটির প্রতিপাদ্য ছিল “সাম্য ও অভিন্ন যাত্রায় প্রতিবন্ধী মানুষের ক্ষমতায়ন”।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)