শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ট্রাক দূর্ঘটনায় গুরুতর আহত-৪
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় ট্রাক দূর্ঘটনায় গুরুতর আহত-৪
মঙ্গলবার ● ৪ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় ট্রাক দূর্ঘটনায় গুরুতর আহত-৪

---বান্দরবান প্রতিনিধি :: বান্দরবানের লামায় উপজেলায় একটি মালবাহী ট্রাক দূর্ঘটনায় ৪জন গুরুতর আহত হয়েছে। গত সোমবার (০৩ ডিসেম্বর) রাতে লামা-চকরিয়া সড়কের ইয়াংছার টেকে এই দূর্ঘটনা ঘটে। দূর্ঘটনায় পতিত মিনি ট্রাকটি কক্সবাজার হতে ঢেউটিন বোঝাই করে লামা বাজার আসছিল। পথের মধ্যে ইয়াংছা টেক নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারায়। এসময় রাস্তার পাশের বড় একটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
দূর্ঘটনায় মো. রিদুয়ান (২৯) লামা বাজারের টিন ব্যবসায়ী আহত হয়েছে। সে বমুবিলছড়ি ইউনিয়নের পশ্চিম পাড়ার খালেদ আহমদ সওদাগরের ছেলে। গুরুতর আহত ট্রাকের ড্রাইভার, হেলপার ও সহযোগী তিনজনকে দ্রুত চিকিৎসায় জন্য চকরিয়া হাসপাতালে পাঠানো হযেছো। গাড়ির নাম্বার চট্টমেট্রো-ন, ১১-৫৪৩৯।
স্থানিয়রা বলেন, গাড়ি দূর্ঘটনার বিকট শব্দ শুনতে পেয়ে স্থানীয় ইয়াংছা বাজারের লোকজন, নিকটবর্তী ইয়াংছা পুলিশ চেকপোস্টের সদস্য ও ইয়াংছা আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা উদ্ধার কাজে এগিয়ে আসে। কিছুক্ষণ পরেই উদ্ধার কাজে অংশ নেয় লামা ফায়ার সার্ভিসের একটি টিম। সকলে ট্রাকটির ইঞ্জিল বক্স কেটে আহতদের বের করে। গাড়ির ড্রাইভার, হেলপার ও সহযোগী ৩ জনের বাড়ি কক্সবাজারে হওয়ায় তাদের কেউ চিনতে পারেনি। ড্রাইভারের হাত পা ভেঙ্গে গেছে ও প্রচুর রক্তখনন হয়েছে বলেও জানাগেছে। ঢেউটিনের মালিক ব্যবসায়ী রিদুয়ান কে ইয়াংছা বাজারের একটি ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা শেষে লামায় নিয়ে গেছে তার আত্মীয় স্বজনরা।
আহত রিদুয়ার বলেন, ট্রাক ড্রাইভার এই রোডের জন্য নতুন ছিল। অন্ধকারে সে রাস্তার বাঁক দেখতে না পাওয়ায় মোড়ে এসে ট্রাকটি গাছের সাথে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। লোকজন আমাদের ইঞ্জিন বক্স কেটে উদ্ধার করে। ড্রাইভার খুব জোরে গাড়ি চালানোর কারণে দূর্ঘটনা ঘটেছে।
ইয়াংছা পুলিশ চেকপোস্টের দায়িত্বরত পুলিশের এএসআই বিকাশ বলেন, আমরা শব্দ শুনার সাথে সাথে দৌড়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করি। লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)