শিরোনাম:
●   রাজবন বিহারে পার্বত্য মন্ত্রীর বিশেষ প্রার্থনা : দেশ ও জাতির সমৃদ্ধি কামনা ●   পার্বত্য চট্টগ্রামে বৈষম্যহীন সুষম উন্নয়নের অঙ্গীকার করেছেন মন্ত্রী দীপেন দেওয়ান ●   ঝালকাঠিতে যুবদল নেতার ওপর হামলার অভিযোগ ●   গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ ●   সংযোগ সড়ক না থাকায় কাজে আসছে না ৫ কোটি টাকার সেতু ●   পার্বতীপুরে ইয়াবা বিক্রির সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ●   সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা ●   পার্বতীপুরে ভুট্টার বাম্পার ফলন ●   আগামীর ঈশ্বরগঞ্জ গড়তে এমপি মাজেদ বাবুর নতুন উদ্যোগ ●   পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ ●   ঈশ্বরগঞ্জে এক স্কুল থেকেই ৬ বিসিএস স্বাস্থ্য ক্যাডার ●   বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজলকে কক্সবাজার পৌর পূজা উদযাপন পরিষদের শুভেচ্ছা ●   কাপ্তাইয়ে রূপসী কাপ্তাইয়ের পক্ষ থেকে সাংবাদিক সংবর্ধনা ●   পার্বতীপুর-রংপুর মহাসড়কে ২০ গজে তিন স্পিড ব্রেকার, বাড়ছে দুর্ঘটনা ●   ঝালকাঠিতে মাদক মামলায় চেয়ারম্যানের পুত্রসহ আটক-২ ●   সংসদ সদস্যপদকে অলাভজনক করা দরকার ●   নাঈম উদ্দীনের উপর পুলিশের হামলার ঘটনায় গণতান্ত্রিক ছাত্র জোটের প্রতিবাদ ●   পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর ●   ঝালকাঠির দুই সংসদ সদস্যের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা ●   ১৮০ দিনের কর্মসূচি দৃশ্যমান করা ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর ●   কাপ্তাইয়ে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ●   কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর শ্রদ্ধা ●   রাবিপ্রবিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত ●   আমের মুকুলে সেজেছে ঈশ্বরগঞ্জ : বাম্পার ফলনের সম্ভাবনা ●   একুশ মানেই অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান : চুয়েট ভিসি ●   ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   নেতৃত্ব নয়, সেবক হয়ে ব্যবসায়ীদের পাশে থাকতে চান হাজী মিল্টন রহমান ●   নবীগঞ্জে জঙ্গল থেকে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
রাঙামাটি, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
রবিবার ● ৯ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জে ছেলে নকিব হাসান হৃদয়ের (১৮) ছুরিকাঘাতে খুন হয়েছেন বাবা আব্দুল হাই (৬০)। এ ঘটনায় মা রাজিয়া সুলতানা (৫০) ও বড় ভাই হাসিবুর রহমান নিলয় আহত হয়েছেন।

৯ ডিসেম্বর রবিবার সকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নের সোমবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের সহযোগিতায় নকিবকে আটক করেছে পুলিশ।

নিহতের শ্যালক আব্দুল আলিম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে খাওয়া-দাওয়া করে এক রুমে বাবা-মা ও অন্য রুমে দুই ভাই ঘুমিয়ে পড়ে। রবিবার সকাল পৌনে ৬টায় নকিব ঘুমন্ত বাবাকে উপর্যপুরি ছুরিকাঘাত এবং মাথায় রড দিয়ে আঘাত করে। এ সময় মা টের পেয়ে বাধা দিলে মাকেও রড় দিয়ে আঘাত করে সে। মাকে বাঁচাতে বড় ভাই নিলয় এগিয়ে সেও আহত হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় আব্দুল হাইকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, গত ৪/৫ বছর ধরে নকিব মানসিকভাবে বিকারগ্রস্ত। বড় ভাই নিলয় নরসিংদী সরকারি কলেজে স্নাতক শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, ঘটনার পর নকিব ঘর আটকে ভেতরে অবস্থান করছিল এবং নিজের চুল নিজেই কাটা শুরু করে। সে যেন পালাতে না পারে সেজন্য স্থানীয়রা ঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। পরে থানা পুলিশে খবর দেয়া হয়। এ সময় নকিব আত্মহত্যার চেষ্টা করলে পুলিশ দরজা ভেঙে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কালীগঞ্জ থানার ওসি মোঃ আবুবকর মিয়া বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কী কারণে নকিব বাবাকে খুন করেছে তা এখনও জানা যায়নি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)