বুধবার ● ১২ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » সিঙ্গিনালাতে শ্রীমৎ উ পেন্ডিতা মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের ব্যাপক প্রস্তুতি
সিঙ্গিনালাতে শ্রীমৎ উ পেন্ডিতা মহাথের এর অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের ব্যাপক প্রস্তুতি
মহালছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা (ভুইগ্রীতং) মহা¤্রমেুনি বৌদ্ধ বিহারের প্রয়াত বিহারাধ্যক্ষ ও খাগড়াছড়ি সাস্না রাক্ষিতা ভিক্ষু সংঘের সংঘরাজ, আজীবন ব্রহ্মচারী শ্রীমৎ উ: পেন্ডিতা মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে সিঙ্গিনালা (ভুইগ্রীতং) মহা¤্রমেুনি বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও এলাকার দায়ক দায়িকাবৃন্দ। আগামী ২০১৯ সালের ৮ মার্চ বৌদ্ধ ধর্মীয় রীতিনীতি অনুযায়ী রথনৃত্য (ছোয়েং নৃত্য) ও আতশবাজি ফাটিয়ে মহাধুমধামের মধ্য দিয়ে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের আয়োজন করা হয়েছে বলে জানান বিহার পরিচালনা কমিটির সভাপতি মংমং মারমা। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশ ও বিদেশ থেকে স্বনামধন্য ব্যক্তিসহ কমপক্ষে ১০ হাজারের অধিক প্রয়াতের ভক্ত ও শুভাকাঙ্খির সমাগম হওয়ার আশা প্রকাশ করেন।
বিহার পরিচালনা কমিটির সদস্য মংসুইনু চৌধুরী ও স্থানীয়দের সূত্রে জানা যায়, আজীবন ব্রহ্মচারী প্রয়াত উ: পেন্ডিতা মহাথের ১ শত বছর বয়সে জরা-গ্রস্থ রোগে আক্রান্ত হয়ে গত ৯ ডিসেম্বর ভোর সাড়ে ৪ টায় ইহজীবন ত্যাগ করে পরলোকগত হন। ২২ বছর বয়সে তিনি সাধারণ জীবন ত্যাগ করে বৌদ্ধ ধর্মের অনুসারী হয়ে থেরবাদী বৌদ্ধ আদর্শে প্রব্রজ্যা গ্রহন করে ভিক্ষুত্ব জীবন যাপন শুরু করেন। তাঁর এ দীর্ঘ ৭৮ বছর (৭৮ বর্ষাবাস) প্রব্রজ্যা জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত প্রচুর শিষ্য, ভক্ত ও শুভাকাঙ্খি রেখে যান।





খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১