শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » বিনম্রা শ্রদ্ধার মধ্য দিয়ে আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত
প্রথম পাতা » নওগাঁ » বিনম্রা শ্রদ্ধার মধ্য দিয়ে আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত
রবিবার ● ১৬ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিনম্রা শ্রদ্ধার মধ্য দিয়ে আত্রাইয়ে মহান বিজয় দিবস পালিত

--- আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় উদযাপন করা হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিনটির সূচনা করা হয়।
পরে উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ একরামূলবারী রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, বিভিন্ন রাজনৈতিক দল ও এর অঙ্গসংগঠন মধ্যে আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পাটি, সাহেবগঞ্জ বাজার বনিক সমিতি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অন্যান্য পেশাজীবী সংগঠনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত থেকে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন, শান্তির প্রতীক পায়রা উড়ানো শেষে কুচকাওয়াজ অনুষ্ঠানে ছালাম গ্রহন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান এবাদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমান, আত্রাই থানা অফিসার ইনচার্জ মোবারক হোসেন।
বেলা ১১ টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ ওহিদুর রহমান, আত্রাই মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আকতারুজ্জামান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল, উপজেলা যুব উন্নয়ন অফিসার ফজলুল হক, প্রমূখ। সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমি আয়োজিত স্থানীয় শিল্পীদের সমন্বয়য়ে এক সাংস্কৃতি অনুষ্ঠান আয়োজন করা হয়। #





আর্কাইভ