শিরোনাম:
●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৩১ সদস্য বিশিষ্ট আলীকদম উপজেলা কমিটি গঠন ●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা
রাঙামাটি, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে বই উৎসবে ১৫ লাখ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে বই উৎসবে ১৫ লাখ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ
মঙ্গলবার ● ১ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে বই উৎসবে ১৫ লাখ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ

---ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহে উৎসব মূখর পরিবেশে বই উৎসবে প্রাথমিক,এবতেদায়ী, মাধ্যমিক, দাখিল ও ভোকেশনাল পর্যায়ের ১৫ লাখ শিক্ষার্থীর মাঝে ১ কোটি ২৫ লাখ বই বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার ১ জানুয়ারি সকালে নগরীর বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক প্রফেসর আজহারুল হক, উপ-পরিচালক আবু নুর মোঃ আনিসুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ নায়েরুজ্জামান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার।

বই উৎসব উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মাহমুদ হাসান বলেন, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন ছিল। একসাথে বিশাল এই নির্বাচন পরিচালনার পরও বছরের প্রথম দিন সঠিক সময়ে দেশব্যাপী লাখ লাখ শিক্ষার্থীর হাতে নতুন বই পৌছে দেওয়া একটি কঠিন এবং চ্যালেঞ্জিং দায়িত্ব ছিল সরকার ও প্রশাসনের। এর পরও সঠিক সময়ে সকল শিক্ষার্থীর হাতে বছরের প্রথম দিনে নতুন বই পৌছে দেওয়া সম্ভব হয়েছে।

এদিকে ময়মনসিংহ সদর উপজেলার শিকারীকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সদর উপজেলা শিক্ষা অফিস আয়োজিত প্রাথমিক স্তরের পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র বিশ্বাস। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাহমিনা খাতুন।

এছাড়াও এ উপলক্ষ্যে জেলার বিভিন্ন বিদ্যালয়ে আয়োজন করা হয় পাঠ্যপুস্তক উৎসবের। নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠে শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবের আমেজ।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে জানা গেছে, জেলার এবতেদায়ী, দাখিল, এসএসসি বাংলা ভার্সন, ইংরেজী ভার্সন, এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশানাল ও ট্রেড স্তরের ৬ লাখ ৫২হাজার ৯৪১জন শিক্ষার্থীর মাঝে ৮৪ লাখ ৩৩ হাজার ১১৫ টি এবং প্রথম শেণি থেকে ৫ম শ্রেণির ৮লাখ ৮৫হাজার ৬০৭জন শিক্ষার্থীর মাঝে ৪১ লাখ ২৯ হাজার ৮৯০টি বই বিতরণ করা হয়।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সাথে আগত তাদের অভিভাবকরাও সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানান।





প্রধান সংবাদ এর আরও খবর

গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)