শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ ভোগান্তিতে মানুষ
প্রথম পাতা » গাইবান্ধা » নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ ভোগান্তিতে মানুষ
রবিবার ● ৬ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নাব্যতা সংকটে নৌ চলাচল বন্ধ ভোগান্তিতে মানুষ

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: নদীতে নাব্যতা সংকটের কারণে গাইবান্ধার সাথে যোগাযোগের প্রায় ৫০টি খেয়াঘাট বন্ধ হয়ে গেছে। ফলে ওইসব নৌরুটে নৌকায় চলাচলকারি চরাঞ্চলের ২০ লক্ষাধিক মানুষ এখন চরম ভোগান্তির শিকার হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ড এবং জেলা পরিষদ সুত্রে জানা গেছে, ব্রহ্মপুত্র এবং যমুনা তীরবর্তী কুড়িগ্রাম জেলার চিলমারী, রৌমারী, রাজিবপুর গাইবান্ধার সুন্দরগঞ্জ, সাঘাটা, ফুলছড়ি ও সদর উপজেলা, বগুড়ার সারিয়াকান্দি ও সোনাতলা এবং জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুরের যোগাযোগের অন্যতম প্রধান পথই হচ্ছে নৌরুট। নদী পথে ওইসব এলাকার হাজার হাজার মানুষ নিয়মিত যোগাযোগ, ব্যবসা বাণিজ্য এবং অফিস আদালতের কাজে এখন যাতায়াত করে। কিন্তু উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বালি ও পলি জমে জমে নদীগুলো ক্রমেই ভরাট হচ্ছে। শুকনো মৌসুমে ব্রহ্মপুত্র ও যমুনার বুকে অসংখ্য চরাভূমি জেগে ওঠায় নদীগুলো অসংখ্য শাখা প্রশাখায় পরিণত হয়েছে। জেগে উঠেছে এ অঞ্চলে এক হাজারেরও বেশী বালু চর। এক পর্যায়ে নদীগুলোর শাখা প্রশাখাতেও নাব্যতা সংকট সৃষ্টি হয়। ফলে নৌপথ সম্পুর্ণ বিপর্যস্ত হয়ে পড়ে। এতে নৌ যোগাযোগ ব্যবস্থা সম্পুর্ণ বন্ধ হয়ে যায়। ফলে খেয়াঘাটগুলো বন্ধ হয়ে ইজারাদাররাও আর্থিক ক্ষতির মুখে পড়ে।
গাইবান্ধা জেলা পরিষদ এবং সংশি¬ষ্ট ইজারাদারদের সূত্র জানা যায়, বর্তমানে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ৫টি রৌমারীতে, ৪টি ও রাজিবপুরে ৩টি খেয়াঘাট, গাইবান্ধা সদরে ৮টি, ফুলছড়ির ১০টি ও সাঘাটার ৬টি অপরদিকে বগুড়ার সোনাতলা উপজেলার দু’টি সারিয়াকান্দির ৩টি এবং জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৩টি ও দেওয়ানগঞ্জের ৫টি নৌ ও খেয়াঘাট একেবারে বন্ধ হয়ে গেছে। নৌ যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় চরাঞ্চলের মানুষদের এখন পায়ে হেঁটে হাট-বাজারে এবং দুর দুরান্তরে যাতায়াত করতে হচ্ছে। ফলে মহিলা, শিশু ও রোগীদের সীমাহীন ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিকল্প অন্য কোনো পথে চলাচল করার উপায় থাকে না।
বালাসীঘাটের ইজারাদার শেখ সরদার আসাদুজ্জামান হাসু জানান, নাব্যতা সংকটের কারণে মূল ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার পূর্ব পাশে নদীর ভেতরে বর্তমানে ফেরীঘাট চালু করতে হয়েছে। এখন ঘাট লীজ নিয়ে লোকসানের মুখে পড়তে হয়। নাব্যতা সংকটের কারণে বছরের প্রায় ৬ মাসই নৌকা চলাচল বন্ধ করে দিতে হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)