শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে আইনের প্রয়োগ না থাকায় সরকারী রাস্তা দখলের মহোৎসব
প্রথম পাতা » পাবনা » চাটমোহরে আইনের প্রয়োগ না থাকায় সরকারী রাস্তা দখলের মহোৎসব
বুধবার ● ৯ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চাটমোহরে আইনের প্রয়োগ না থাকায় সরকারী রাস্তা দখলের মহোৎসব

---চাটমোহর (পাবনা) প্রতিনিধি :: পাবনার চাটমোহরে স্থানীয় প্রশাসনের আইনের যথাযথ প্রয়োগ না থাকায় চাটমোহর পৌর সদরের বিভিন্ন সরকারী জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করছে সুবিধাবাদী একটি চক্র। চাটমোহর পৌর সদরের প্রধান সড়ক থেকে শুরু করে নদী-খাল সবই প্রায় দখল হচ্ছে নির্দিধায়। আর এসকল অবৈধ দখলদাররা দিনদিন নতুন নতুন সড়কের জায়গা দখল করেই চলেছে স্থানীয় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে। তারপরও রহস্যজনক কারনে স্থানীয় প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ। এতে করে পৌর সদরের অভ্যন্তরের রাস্তাগুলি হচ্ছে সংকুচিত, এর সাথে বাড়ছে যানযট।

সরেজমিন তথ্য অনুসন্ধানে দেখা গেছে, চাটমোহর পৌর এলাকার পুরাতন বাসষ্ট্যান্ড, নারিকেলপাড়া, অর্পণ সিনেমা হল, পুরাতন বাজার, নতুন বাজার খেয়াঘাট, জিরো পয়েন্ট এলাকায় দিন দিন সকল সরকারী জমি (খাস) অবৈধ দখলদারদের দখলে চলে যাচ্ছে। চাটমোহর উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ দখলের বিষয়টি অবহিত থাকলেও রহস্যজনক কারণে কোন প্রতিকার হচ্ছেনা। অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইন প্রয়োগে প্রশাসন কেন নিরব ভূমিকায় তাও এলাকাবাসীর কাছে বোধগম্য নয়। এসকল অবৈধ দখলদাররা অধিকাংশই ক্ষমতাশীন দলের নেতাদের ছত্রছায়ায় থাকার কারনে প্রশাসন নির্বিকার বলে একটি বিশ্বস্থ সূত্রে জানা গেছে। আবার সরকারী সম্পদ তছরুপ করলেও তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছেনা প্রশাসন। কেউ কেউ সরকারী দলের নাম ভাঙ্গিয়ে অফিস বানিয়ে দখল করে রেখেছে সরকারী জায়গা। এর ফলে চাটমোহর পৌর সদরের বিভিন্ন এলাকা, রাস্তার দু’পাশে গড়ে উঠছে বিভিন্ন অবৈধ স্থাপনা। কে বা কারা এদের অনুমতি দিয়ে সরকারী রাস্তা দখল করাচ্ছে তাও সাধারন মানুষের বোধগম্য নয়।

এ ব্যাপারে চাটমোহর পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল দখলের সত্যতা স্বীকার করে বলেন, পৌর সদরের অধিকাংশ দখলদারের নেশাই হল সরকারি জায়গা দখল করা। অনেকবার তাদেরকে বলেছি, নোটিশ করেছি, লাল দাগের সীমানা করে অবৈধ দখল ছেড়ে দিতে বলেছি। তারা কোন কিছুতেই কর্ণপাত করে না। কিছুদিন আগে ইউএনও সাহেবের সহযোগীতায় বাজার এলাকায় বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া প্রায় দুই বছর আগে বাসষ্ট্যান্ড থেকে দোলং মোড় পর্যন্ত ১১১ অবৈধ দখলদারকে নোটিশ করা হয়েছে তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য। আজ অবধি তারা বহাল তবিয়তে দখল করে আছে। তবে অবশ্যই এসকল অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

এ ব্যাপারে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার অসীম কুমার জানান, সরকারী সম্পদ অবৈধ দখল কোনভাবেই আমাদের কাম্য নয়। ইতিমধ্যে চাটমোহর পৌর সদরের থানা মোড়, কাচা বাজার, হাসপাতাল গেট এলাকার বেশ কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া পৌর সভার পক্ষ থেকেও অবৈধ দখলদারদের নোটিশ করা হয়েছে। অবৈধ দখলদার ব্যক্তিরা যদি তাদের দখলকৃত জায়গা ছেড়ে না দেয় তাহলে রোডস এ্যান্ড হাইওয়ে ও পৌরসভার সহায়তায় অবৈধ স্থাপনা উচ্ছেদের পদক্ষেপ গ্রহন করা হবে।





আর্কাইভ