মঙ্গলবার ● ২২ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » নওগাঁ » আত্রাই নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
আত্রাই নদীতে ধরা পড়েছে বিরল প্রজাতির মাছ
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই নদীতে বিরল প্রজাতির একটি মাছটি ধরা পড়েছে। মাছটি দেখার জন্য উপজেলার শাহাগোলা ইউনিয়নের জাতোপাড়া গ্রামের ওয়াশিমের বাড়িতে ভিড় পড়েছে উৎসুক জনতার।
আজ মঙ্গলবার সকালে বিরল এই মাছটি পার্শ্ববর্তী রসুলপুর গ্রামের এক জেলের জালে ধরা পড়ে। মাছটির মাথা থেকে লেজ পর্যন্ত ডোরা কাটা দাগ। আত্রাই মাছ বাজারে এটি বিক্রয়ের জন্য আনলে দৃষ্টিনন্দন মাছটি দেখতে উৎসুক জনতা ভিড় জমায়। বর্তমানে মাছটি রয়েছে উপজেলার জাতোপাড়া গ্রামের ওয়াশিমের বাড়িতে।
ওয়াশিম বলেন, তিনি মাছটিকে একটি বালতি ভর্তি পানিতে রেখেছেন। বালতিতে মাটি ফেললে ক্ষুধার্ত মাছটি তা খেয়ে ফেলছে। বিরল প্রজাতির মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ থেকে ১৫ ইঞ্চি। ওজন প্রায় সোয়া কেজি। গায়ে বিভিন্ন নকশা রয়েছে। মাছটির দাঁত মানুষের দাতের মতো বলেও জানান তিনি।
এ ব্যাপারে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা সাহাদৎ হোসেন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, এই বিরল প্রজাতির মাছটির নাম কেউ বলতে পারছে না। তবে ধারণা করা হচ্ছে মাছটি ‘সাকার মাউথ ক্যাট ফিস’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হাইপোসটোমাস প্লিকোসপোমাস। তিনি আরো বলেন এমন বিরল প্রজাতির মাছটি না মেরে নদীতে অবমুক্ত করে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।





আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি