শিরোনাম:
●   ত্যাগ-তিতিক্ষার রাজনীতিতে তিন দশক পাড় করেছে বিএনপির নেতা নান্নু ●   জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি ●   লাল পেইন্টার পাসপোর্ট পেলেন রাঙ্গুনিয়ার সাকিব ●   ৩০ জুলাই জাতীয় প্রেসক্লাবে ” ২০২৪ এর গণঅভ্যুত্থান- নারীর অধিকার ও মুক্তির গতিপথ ” শীর্ষক আলোচনা সভা ●   রনি’র চলন্ত গাড়িতে ফিল্মি স্টাইলে গুলি ●   জমে উঠেছে ঝালকাঠির ভাসমান পেয়ারার হাট ●   চুয়েটের প্রয়াত শিক্ষার্থী অর্ণব সাহার স্মরণে শোক সভা ●   ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ●   কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী ●   ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে তুলাচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ ●   প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার ●   রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান ●   রাউজান মাল্টিমিডিয়া রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ ●   রাঙ্গুনিয়ায় নদীভাঙনের মুখে মসজিদ-মাদ্রাসা ●   বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ ●   বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ●   রাঙামাটিতে চার জনের যাবজীবন ●   যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে রোগী নিয়ে এম্বুলেন্স ছিটকে পড়লো খাদে চালক সহ আহত ছয় ●   কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
রাঙামাটি, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে
বুধবার ● ২৩ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীকে

---অনলাইন ডেস্ক :: ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক করা হয়েছে সোনিয়া গান্ধীর কন্যা এবং রাহুল গান্ধীর ছোট বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে। ৪৭ বছর বয়সী পিয়াঙ্কাকে উত্তর প্রদেশের পূর্বাঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ বুধবার প্রিয়াঙ্কাকে দলের সাধারণ সম্পাদক পদে নিয়োগের কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি এবং প্রিয়াঙ্কার ভাই রাহুল গান্ধী। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, আগামি মাসের প্রথম সপ্তাহ থেকেই কংগ্রেসের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করবেন প্রিয়াঙ্কা। লোকসভা ভোটে পশ্চিম উত্তর প্রদেশের দলের সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। কংগ্রেসের এই সিদ্ধান্তকে আস্তিনের বড় তাস বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। আবার কেউ কেউ একে কংগ্রেসের মাস্টারস্ট্রোক হিসেবেও দেখছেন। প্রিয়াঙ্কা বরাবরই আমেঠি এবং রায়বরেলি কেন্দ্রে ভাই রাহুল ও মা সোনিয়ার হয়ে প্রচারণা চালিয়ে এসেছেন। এবার এলেন সক্রিয় রাজনীতিতে অন্য মেজাজে। যা বিজেপিকেও চাপে ফেলে দিল বলে মনে করা হচ্ছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দায়িত্ব নেবেন প্রিয়াঙ্কা। এবার লোকসভা নির্বাচনে রায়বরেলি লোকসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। আর সরে যাবেন কংগ্রেস হাই কমান্ড সোনিয়া গান্ধী। ছেলেকে দলের সর্বোচ্চ পদ ছেড়ে দিয়েছেন তিনি। এবার মেয়েকে ছেড়ে দেবেন তার দীর্ঘদিনের লোকসভা আসন। এমনটাই শোনা যাচ্ছে। এই বিষয়ে কংগ্রেসের শীর্ষ নেতা মোতিলাল ভোরা বলেন, ‘প্রিয়াঙ্কাজিকে দায়িত্ব দেওয়া খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এর ফলে শুধু উত্তরপ্রদেশ পূর্বেই প্রভাব পড়বে না, প্রভাব পড়বে গোটা উত্তরপ্রদেশে।’ প্রিয়াঙ্কার চালচলন, কথাবার্তায় ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ছায়া খুঁজে পান অনেকেই। গতবার লোকসভা ভোটের সময়ে উত্তর প্রদেশের রায়বরেলি ও আমেঠিতে কংগ্রেসের হয়ে রীতিমতো প্রচার চালিয়েছিলেন তিনি। দাদার মতোই তিনিও রাজনীতিতে আসুন, কংগ্রেসের দল থেকে বহুদিন আগেই এমন দাবি উঠেছিল। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এতে নিজে আগ্রহী ছিলেন না। তবে দলে যোগ না দিলেও গত লোকসভা ভোটের পর কংগ্রেসে যে রাজীব কন্যার গুরুত্ব বেড়েছে, তা টের পাওয়া গিয়েছিল। সূত্র: হিন্দুস্তান টাইমস





আন্তর্জাতিক এর আরও খবর

বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক

আর্কাইভ